Wednesday, October 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

দোষী হলে ক্যারিয়ারই শেষ অারাফাত সানির

January 27, 2017
in নিউজ, বিতর্ক, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
দোষী হলে ক্যারিয়ারই শেষ অারাফাত সানির
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে কিছুদিন নিষিদ্ধ ছিলেন তিনি। লড়াই করে সেই পরীক্ষায় পাশ করেছেন আরাফাত সানি। কিন্তু এবার যে সমস্যায় পড়েছেন তা কাটিয়ে উঠা সহজ হবে না। অনেকে তো বলছেন নারী কেলেঙ্কারিতে জড়িয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারটা সম্ভবত শেষই করে দিলেন এই স্পিনার।

স্ত্রী দাবী করে নাসরিন সুলতানা নামের এক তরুণী তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করার পর থেকেই কারাগারে আছেন আরাফাত সানি। জাতীয় দলের এই ক্রিকেটার একদিন রিমান্ডেও ছিলেন। তার এমন ঘটনায় জড়িয়ে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিব্রত। সানি আদালতে যদি দোষী প্রমানিত হলে তাকে নিষিদ্ধও করতে পারে বিসিবি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মঙ্গলবার তেমন হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘এই ঘটনাটি শুরু থেকেই আমরা পর্যবেক্ষণ করছি। এমন ঘটনায় বিসিবি বরাবরই কঠোর ছিল। এর আগে যতোবারই এমন ঘটনা ঘটেছে আমরা শাস্তি দিয়েছি। তাদের অনেক বড় অঙ্কের জরিমানাও করা হয়েছে। কিন্তু মনে হচ্ছে এতে কাজ হবে না। আমাদের আরও কঠোর হতে হবে। দোষী প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে সানি। এম আচরণ যারা করে সেই সব ক্রিকেটারদের নিষিদ্ধ না হওয়ার কোনো কারণ নেই।’

এখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে নিশ্চিত নিষিদ্ধ হবেন সানি। তার ক্যারিয়ারই শেষ। এদিকে মঙ্গলবার ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তির অপব্যবহার মামলায় জামিন নামঞ্জুর করে আদালত। মহানগর দায়রা জজ আদালতের হাকিম জাকির হোসেন টিপু এই আদেশ দেন।

নাসরিন নামের সেই তরুণীর আপত্তিকর কিছু ছবি সানির মোবাইল থেকে অন্য কোথাও পাঠানো হয়েছে-এই অভিযোগের অাটক হন। জানা গেছে পারিবারিক বিষয় নিয়েই ঘটনার শুরু। যে মামলা করেছেন, তিনি নাকি আরাফাত সানির প্রথম স্ত্রী। যার সঙ্গে ওর এখন সম্পর্ক নেই। সাবেক স্ত্রীর কয়েকটি ছবি ফেসবুকে আপলোড করাতেই এই মামলা।

জাতীয় দলের হয়ে ১৬ ওয়ানডে ও ১০ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন আরাফাত সানি। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার অ্যাকশন শুধরে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি। এবার ক্যারিয়ারই শেষের পথে এই স্পিনারের।

Related Posts

মিরপুরে বিনা টিকিটে টেস্ট, টিভি-অনলাইনে দেখবেন যেভাবে
বিশেষ প্রতিবেদন

মিরপুরে বিনা টিকিটে টেস্ট, টিভি-অনলাইনে দেখবেন যেভাবে

0
এনসিএলে ঢাকার প্রথম জয়, অমিতের ডাবল সেঞ্চুরি
বিশেষ প্রতিবেদন

এনসিএলে ঢাকার প্রথম জয়, অমিতের ডাবল সেঞ্চুরি

0
ইমরুল কায়েসকে অভিবাদন আশরাফুল-তামিমের
বিশেষ প্রতিবেদন

আশরাফুলের কাজের প্রশংসা শান্তর

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD