Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তরুণীর মামলায় গ্রেফতার আরাফাত সানি

January 22, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
হঠাৎ চলে গেলেন আরাফাত সানির বাবা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

মাঠের মতো এবার ব্যাক্তিগত জীবনেও ঝড় উঠল আরাফাত সানির। এই ঝড় তাকে কোথায় নিয়ে যায় কে জানে? আপাতত খবর হল-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে নাসরিন সুলতানা নামে এক তরুণীর দায়ের করা মামলায় রোববার সকালে গ্রেফতার হয়েছেন এই ক্রিকেটার। জানা গেছে গত শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করেন নাসরিন নামের সে তরুণী। এরপর ভোরে সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক তরুণীর আপত্তিকর কিছু ছবি সানির মোবাইল থেকে অন্য কোথাও পাঠানো হয়েছে-এই অভিযোগের প্রেক্ষিতে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

জানা গেছে পারিবারিক বিষয় নিয়েই ঘটনার শুরু। যে মামলা করেছেন, তিনি নাকি আরাফাত সানির প্রথম স্ত্রী। যার সঙ্গে ওর এখন সম্পর্ক নেই। সাবেক স্ত্রীর কয়েকটি ছবি ফেসবুকে আপলোড করাতেই এই মামলা।

মামলার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুরো ঘটনা পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে তারা। এখানে সানি দোষী হলে আইনের ওপর বিষয়টা ছেড়ে দেবেন। চক্রান্তের শিকার হলে তার হয়ে লড়বে বিসিবি।

জাতীয় দলের হয়ে ১৬ ওয়ানডে ও ১০ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন আরাফাত সানি। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার অ্যাকশন শুধরে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি।

অবশ্য সানি একা নন, সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন আরো দুই ক্রিকেটার।২০১৫ বিশ্বকাপের আগে রুবেল হোসেন ধর্ষণ ও  নারী নির্যাতন মামলায় গ্রেফতার হন। জেলেও যেতে হয় এই পেসারকে। পরে জামিনে মুক্তি পেয়ে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যান তিনি। বল হাতে ঝড় তোলার পর অভিযোগকারী তরুণী প্রত্যাহার করে নেন।

আবার শাহাদাত হোসেন শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় গ্রেফতার হয়েছিলেন। কয়েক মাস জেলে থাকতে হয় এই পেসার ও তার স্ত্রীকে। মামলা থেকে মুক্তি পেয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন তিনি।

Previous Post

যেখানে কপিল, ক্যালিসের পাশে সাকিব

Next Post

ক্রাইস্টচার্চে বৃষ্টির একদিন

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

4
সাকিবের ভাবনায় শুধুই এশিয়া কাপ
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরার অপেক্ষায় সাকিব, তবে চাইলেন নিরাপত্তার নিশ্চয়তা

7
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

9
Next Post
ক্রাইস্টচার্চে বৃষ্টির একদিন

ক্রাইস্টচার্চে বৃষ্টির একদিন

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

by cricbdadmin
0
4

সোমবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ২০২৫-২৬ মৌসুমে ঐতিহ্যবাহী পঞ্চাশ...

সাকিবের ভাবনায় শুধুই এশিয়া কাপ

দেশে ফেরার অপেক্ষায় সাকিব, তবে চাইলেন নিরাপত্তার নিশ্চয়তা

by cricbdadmin
0
7

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে দেশে ফেরানো নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে, তবে বাস্তবে এখনো কোনো অগ্রগতি নেই। ২০২৪...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

by cricbdadmin
0
9

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর আবারও সতীর্থদের পারফরম্যান্স নিয়ে সরব হলেন লিটন দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেলএন্ডার ব্যাটারদের...

পাকিস্তানকে হারালেই ফাইনালে বাংলাদেশ

টানা সিরিজের চাপে বাংলাদেশ, ঢাকায় পাকিস্তানের দল

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষ হতেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটের চাপে পড়েছে বাংলাদেশ দল। বিশ্রামের সুযোগ না পেয়েই টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু...

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লোয়ার অর্ডারেই হতাশ লিটন!

by cricbdadmin
0
3

সিরিজ জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা হাতছাড়া করেছে বাংলাদেশ। মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD