Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ব্যর্থতা ভুলে নতুন উদ্যেমে বাংলাদেশ

January 18, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
বৃষ্টির বাধা নিয়ে চিন্তিত নন সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ড সফরে এখন পর্যন্ত জয় ‘সোনার হরিন’ হয়েই আছে টাইগারদের। এরইমধ্যে ৩ ওয়ানডে, ৩ টি-টুয়েন্টিতে হার! এরপর চারদিন রাজত্ব করলেও ওয়েলিংটনে শেষ দিকে লজ্জায় ডুবেছে মুশফিকুর রহীমের দল। সেই ধাক্কা এবার সামলে উঠতে তৈরি বাংলাদেশ। টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে মঙ্গলবার ওয়েলিংটন থেকে ক্রাইস্টচার্চে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ আর ইমরুল কায়েসরা।

প্রথমদিন বিশ্রামে কাটালেও বুধবার কোচ চন্ডিকা হাথুরুসিংহে পুরো দল নিয়ে নেমে পড়েন অনুশীলনে। যদিও ইনজুরিতে কাবু বাংলাদেশ। মুশফিক-ইমরুল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টেস্টে অনিশ্চিত।
ক্রাইস্টচার্চের হেগলি ওভাল ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ভোর ৪টায় খেলা শুরু হবে।

তার আগে ঘাম ঝরানো অনুশীলেন ব্যস্ত বাংলাদেশ। এই টেস্টেও বাংলাদেশ দল মিস করবে মুস্তাফিজুর রহমানকে। তাকে দলের বাইরে রেখেছেন নির্বাচকরা। তবে দলে না থাকলেও রুবেল-কামরুল ইসলাম রাব্বিদের সঙ্গে নেটে বোলিং করেছেন কাটার মাস্টার। ইনজুরি কাটিয়ে উঠলেও আগের সেই ছন্দের দেখা মিলেনি।

নেটে ব্যস্ত সময় পার করেছেন সৌম্য সরকার। কারণটাও সংগত। বলা হচ্ছে ইনজুরি আক্রান্ত ইমরুল কায়েসের জায়গায় দলে ঢুকবেন তিনি। প্রথম টেস্টে দলের বাইরে ছিলেন তিনি। একইভাবে মুশফিকের জায়গায় দেখা যাবে আরেক উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে।

তবে সামান্য চোট থাকলেও দ্বিতীয় টেস্টে খেলবেন মুমিনুল হক এবং তামিম ইকবাল।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান এবং শুভাশীষ রায়।

Related Posts

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD