Sunday, May 31, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবির বর্ষপঞ্জি চূড়ান্ত

September 21, 2013
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০১৩-১৪ বর্ষপঞ্জি চূড়ান্ত। সেখানে বিপিএলের সময়সূচি দেওয়া আছে ৩-৩০ জানুয়ারি-২০১৪। বিসিবির গত সভায় এ ক্যালেন্ডার অনুমোদনের কথা থাকলেও বিপিএল টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে না পরে-তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ক’দিন দেরি হয়। অবশেষে কাল বিকেলে তা জানানো হয়েছে। যে আসর আয়োজন নিয়ে নানা জটিলতা ও অনিশ্চয়তা সেই ঢাকার ক্লাব ক্রিকেট শুরুর সময় দেখানো হয়েছে ৩ সেপ্টেম্বর। এক মৌসুমে দু’বার প্রিমিয়ার লিগ আয়োজনের সিদ্ধান্তও চূড়ান্ত। আগেই জানানো হয়েছে, দলবদল হবে আগস্টের ২৫ তারিখ। আর ৩ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগ শুরু। সেটাই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। চলবে পুরো মাস। তারপর ১ অক্টোবরই চলে আসছে নিউজিল্যান্ড। পুরো মাসে চলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। নিউজিল্যান্ড চলে যাওয়ার পর ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি দেশের একমাত্র প্রথম শ্রেণির আসর জাতীয় লিগ।

-তাহলে প্রিমিয়ার লিগের দ্বিতীয় অংশ কখন?

আয়োজক বিসিবির দাবি, আগে খেলতে রাজি না হলেও এখন ক্লাবগুলো নাকি জাতীয় ক্রিকেটার ছাড়াই প্রিমিয়ার লিগ খেলতে রাজি হয়েছে। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় আর লিগ বন্ধ থাকবে না। মুখে এমন কথা বলা হলেও জাতীয় লিগ শুরুর সূচি দেখে মনে হচ্ছে, শেষ পর্যন্ত নিউজিল্যান্ড চলে যাওয়ার পরই প্রিমিয়ার লিগের সুপার পর্ব।

সূচিতে দেখানো আছে-২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি জাতীয় লিগ আর ঠিক ৩ জানুয়ারি থেকেই বিপিএল শুরুর কথা বলা হয়েছে। সেটা কী সম্ভব? দেখা গেল, যারা জাতীয় লিগের ফাইনাল খেলছেন, একইদিন বিপিএলে তাদের খেলা পড়ে গেল। তখন তারা কী করবেন? এটা আরেক বিভ্রান্তি। বোঝাই যাচ্ছে শেষ পর্যন্ত এ দিন-তারিখ বদলে যাবে।

বিপিএল শেষ হওয়ার ছয় দিন আগে ২৪ জানুয়ারি চলে আসবে শ্রীলঙ্কা। আর লঙ্কানদের সঙ্গে সিরিজ শেষে এশিয়া কাপ; ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু। এরপর ১৬ মার্চ থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ওই মহা আসরের পর আবার প্রিমিয়ার লিগ। ১২ এপ্রিল থেকে আবার ঢাকার ক্লাব ক্রিকেট শুরুর দিন ধরা হয়েছে। ওই লিগ শেষ না হতেই আবার বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল শুরু; ২৫ মে। শেষ ১৫ জুন। ওই জুনের শেষ সপ্তাহে আসবে ভারত।

 

Previous Post

জিয়ার পাশে বিসিবি

Next Post

নির্বাচনের কাজ ঈদের পরই

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
আদালতের নির্দেশনা:- সংশোধিত গঠনতন্ত্রেই বিসিবির নির্বাচন

নির্বাচনের কাজ ঈদের পরই

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
11

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD