Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

১৮ বলে হাফসেঞ্চুরি প্রসন্নর, তারপরও খুলনার জয়

November 19, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মাহমুদুল্লাহর বোলিং বীরত্বে খুলনার আরেকটি জয়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আরো একটা রুদ্ধশ্বাস ছড়ানো ম্যাচ জিতল খুলনা টাইটান্স। এভাবে শেষ ওভারে এসে চমক জাগিয়ে জয়টা যেন অভ্যাসে দাঁড়িয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের দলের। শনিবারও তেম রোমাঞ্চ ছড়ালো দলটি। দুর্দান্ত খেলতে থাকা ঢাকা ডায়নামাইটসকে মাটিতে নামিয়ে আনল তারা। ঢাকাকে ৯ রানে হারাল খুলনা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান করে দলটি। এরপর জবাব দিতে নেমে ৫ বল বাকি থাকতেই ১৪৮ রানে অলআউট সাকিবের ঢাকা।

তবে ম্যাচের পুরোটা আলো কেড়ে নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের সিকুগে প্রসন্ন। দলটির এই শ্রীলঙ্কান রিক্রুট ছক্কার বন্যা বইয়ে দেন। তাইতো এক পর্যায়ে মনে হচ্ছিল ঢাকাই বুঝি জিতবে। ২২ বলে ৭ ছক্কায় ৫৩ রান করে ফিরে যান সাজঘরে। ১৮ বলে করেন হাফসেঞ্চুরি। যা কীনা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। এর আগে ২০১২ সালে আহমেদ শেহজাদ দুরন্ত রাজশাহীর বিপক্ষে বরিশাল বানার্সের হয়ে ১৬ বলে হাফসেঞ্চুরি করেন।

এমন ইনিংস খেলেও প্রসন্ন জেতাতে পারেন নি দলকে। এ অবস্থায় ৬ ম্যাচে ঢাকার অর্জন ৮ পয়েন্ট। ৫ ম্যাচে সব মিলিয়ে খুলনার পয়েন্টও সমান ৮।

সংক্ষিপ্ত স্কোর-

খুলনা টাইটানস: ২০ ওভারে ১৫৭/৫ (ফ্লেচার ২০, হাসানুজ্জামান ০, শুভাগত ২৪, মাহমুদউল্লাহ ৬২, পুরান ১৬, তাইবুর ২১*, কুপার ১*; সাকিব ০/১৭, সাজামুল ১/২২, প্রসন্ন ০/১১, ব্রাভো ২/২৭, শহীদ ১/৩৮)

ঢাকা ডায়নামাইটস: ১৯.১ ওভারে ১৪৮/১০ (মারুফ ৬, সাঙ্গাকারা ২, কোলস ১১, নাসির ৭, মোসাদ্দেক ৩৫, সাকিব ৮, ব্রাভো ৪, সানজামুল ১২, প্রসন্ন ৫৩, শুভ ২, শহীদ ১*; জুনায়েদ ১/১৮, কুপার ৩/৩৫, শফিউল ১/২১, মোশাররফ ৩/৩১, তাইবুর ১/৫)

ফল: খুলনা টাইটানস ৯ রানে জয়ী

ম্যাচসেরা: মোশাররফ হোসেন রুবেল

Related Posts

গ্লাভস হাতে লিটনের বিশ্ব রেকর্ড
বিশেষ প্রতিবেদন

গ্লাভস হাতে লিটনের বিশ্ব রেকর্ড

0
বাংলাদেশের রান ছাড়িয়ে লিড দক্ষিণ আফ্রিকার
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের রান ছাড়িয়ে লিড দক্ষিণ আফ্রিকার

0
শোক বুকে চেপে দেশের জন্য লড়ছেন ইবাদত
বিশেষ প্রতিবেদন

ইবাদতকে কেন বোলিংয়ে আনেননি শান্ত, জানালেন তাসকিন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD