কলকাতা নাইট রাইডার্সের একাদশে নিয়মিত নেই তিনি। তারপরও আলোচনায় আগের মতোই আছেন সাকিব আল হাসান। এবার জানা গেল বিশ্বসেরা এই অলরাউন্ডার সম্পর্কে এবার জানা গেল নতুন এক তথ্য- তিনি নাকি বলিউপ নায়িকা দীপিকা পাডুকোনের ভক্ত। সম্প্রতি আরও এক জনের দীপিকার প্রতি ‘আকৃষ্ট’ হয়েছেন সাকিব অল হাসান।
সাকিব এক সাক্ষাত্কারে বলেন, ‘দেখুন,শাহরুখ খানকে আমার বরাবরই খুবই ভাল লাগে। এ ছাড়া আমির খানকেও আমার খুব পছন্দ। তবে ইদানিং যাঁকে আমার সবচেয়ে বেশি ভাল লাগছে তিনি কিন্তু এঁদের কেউ নয়। তিনি দীপিকা পাডুকোন। তাঁর অভিনীত পিকু আমার অত্যন্ত প্রিয়।’
এমনিতে সাকিব যেমন কিং খান শাহরুখের ভক্ত। একই ভাবে সাকিবকেও পছন্দ শাহরুখের। দীপিকার ক্ষেত্রেও সমীকরণটা একই কি না তা অবশ্য জানা যায়নি। দীপিকা ছাড়াও কাজল এবং ক্যটরিনারও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সাকিব।
সময় পেলে বলিউড সিনেমাতেও চোখ রাখেন বাংলাদেশের বিশ্বসেরা এই অলরাউন্ডার।



