২০ ওভারের ক্রিকেটে নিজের শেষটা দেখতে শুরু করেছেন মাশরাফি বিন মর্তুজা। তাইতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিশ্বকাপ শেষেই সরে দাড়াবেন টি-টুয়েন্টি থেকে।
গত শুক্রবার আরো একবার তেমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। তার আগে চোখ এশিয়া কাপ ফাইনালে। ভারতকে রোববার হারাতে তৈরি তিনি। এই লড়াইয়ের আগে জানিয়ে দিলেন মাশরাফিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বা ২০১৮-র টি টুয়েন্টি বিশ্বকাপে চোখ নেই জনপ্রিয়তম এই ক্রিকেটারের।
নিজের বয়স, ফর্ম বিবেচনা করে অকপটে বললেন, ‘‘দেখুন, আমার মনে হয় না, ওই টুর্নামেন্টগুলোয় আমি খেলতে পারবো। অতদিন খেলতেও পারব না। যদি ফিট থাকি, তাহলে চলতি বছরটা খেলব। তার পরে বড় কোনও টুর্নামেন্টে নামতে পারব বলে মনে হয় না।’’
তার আগে দলকে অবশ্য অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন টাইগারদের রঙীন পোশাকের অধিনায়ক। মাথা উঁচু করে বিদায়ের মঞ্চ তৈরি। ওয়ানডে ক্রিকেটে তার হাত ধরে ক্রিকেট বিশ্ব নিজের শক্ত অবস্থান করে নিয়েছে।



