Friday, November 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

উড়ন্ত জয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

January 31, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ফের পথ হারাল জুনিয়র টাইগাররা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রীতিমতো আকাশে উড়ছে বাংলাদেশের যুবারা। আরো একটা অনায়াস জয়। এবার স্কটল্যান্ডকে ১১৪ রানে বিধ্বস্ত করে জুনিয়র টাইগাররা উঠে গেল আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার স্কটল্যান্ড পাত্তাই পেল না। ম্যাচে নাজমুল হোসেইন শান্তর অপরাজিত সঞ্চুরিতে বাংলাদেশ তুলে ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৬ রান। এরপর জবাব দিতে নেমে স্কটল্যান্ড অলআউট ১৪২ রানে।

আর এমন জয়ে বড় ভূমিকা রাখলেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের দুই তারকা শান্ত এবং অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। শান্ত নিজেকে ছাড়িয়ে হয়ে গেলেন যুবাদের ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক। পেলেন দারুণ এক শতরান। আর দ্রুতগতির হাফসেঞ্চুরি তুললেন মিরাজ।

ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অবশ্য হোচট খায় টাইগার যুবারা। শুন্য রানে ফিরেন পিনাক ঘোষ। তবে সাইফ হাসান করেন ৪৯। এরপর জয়রাজের বিদায় ১৩ রানে। কিন্তু এই চাপ সামলে দেন শান্ত-মিরাজ জুটি। শান্তর ব্যাট অশান্ত হয়ে উঠে। ১১৭ বলে তিনি করেন অপরাজিত ১১৩ রান। মিরাজ ৪৮ বল খেলে করেন ৫১ রান।

৪ উইকেট নেন স্কটল্যান্ডের মুহ্ম্মদ গাফফার।
এরপর বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে পড়ে তছনছ হয়ে যায় স্কটিশ লাইনআপ। শুধু ৫০ রান আসে আজিম দারের ব্যাটে। সাইফুদ্দিন ১৭ রানে নেন ৩ উইকেট। ২৭ রানে সমান উইকেট সালেহ আহমেদ শাওনের। ২ উইকেট নিয়েছেন আরিফুল ইসলাম।

ম্যাচসেরা সেঞ্চুরিয়ান নাজমুল হোসেইন শান্ত।

Related Posts

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

0
সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির মাসসেরা হতে পারলেন না সোবহানা

0
হৃদয়ের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ প্রোটিয়া কোচ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD