সোয়াশ বছরেরও বেশি পুরনো টেস্ট ক্রিকেট অধ্যায়। সেই একই ধারাবাহিকতা। সাদা পোশাক, লাল বল আর আর দিনের আলোতে পাঁচদিনের লড়াই। কিন্তু এবার সেই বনেদিয়ানা থেকে বেরিয়ে আসছে ক্রিকেট। ভাঙ্গছে ঐতিহ্য! কৃত্রিম আলোয় শুক্রবার থেকে পথচলা শুরু টেস্ট ক্রিকেটের। লাল বল রেখে এবার আসছে গোলাপি বল!
আর তেমন এক ঐতিহাসিক ম্যাচে অ্যাডিলেডে শুক্রবার লড়ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।
ঠিক এমন সময়ে জানা গেল আসছে বছর দিবা-রাত্রির টেস্টের অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশেরও। ২০১৬ সালের ডিসেম্বরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও ১ টি-টুয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। সেই লড়াইয়ে একটি টেস্ট দিবা-রাত্রির টেস্টের কথা ভাবছেন কিউই ক্রিকেট কর্তারা।



