এবার বাংলাদেশে নির্মিত হচ্ছে এক লাখ দর্শক আসনের স্টেডিয়াম। সমুদ্র কন্যা কক্সবাজারের নয়নাভিরাম অঞ্চলে এই স্টেডিয়ামটি তৈরি হবে। এমনিতে এক লাখ আসন বিশিষ্ট একমাত্র স্টেডিয়াম অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। এবার বাংলাদেশও সেই পথে। এখানে শুধু ক্রিকেট নয়, ফুটবল খেলার উপযোগী করে গড়ে তোলা হবে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ২৬ হাজার আসনবিশিষ্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আসন সংখ্যা ৩৬ হাজার। সে হিসেবে টেক্কা মারছে কক্সবাজার। ধারনা করা হচ্ছে তাতে দেশের পর্যটন শিল্পও লাভবান হবে।
সবকিছু ঠিক থাকলে আসছে বছর উদ্বোধন হবে এই স্টেডিয়াম।



