গোপন কথাটি গোপন থাকল না! বেড়িয়ে এলো থলের বিড়াল। ভারতীয় মডেলের সঙ্গে একান্তে সময় কাটাতে গিয়ে আলোচনায় শহিদ আফ্রিদি। সংবাদ মাধ্যম জানাচ্ছে আরশি খান নামের ভারতের এক মডেলের সঙ্গে দুবাইয়ে এক হোটেলে সময় কাটিয়েছেন পাকিস্তানি এই ক্রিকেট তারকা।
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল শেষে দুবাইয়ে আছেন আফ্রিদি। সেখানকার এক সেভেন স্টার হোটেলে দেখা করলেন আরশি খানের সঙ্গে। তারপর দারুণ কিছু মুহুর্ত কাটল তাদের।
অবশ্য এটাই প্রথম দেখা নয় তাদের। এর আগে দক্ষিণ মুম্বাইয়ের কলাবায় তাজমহল হোটেলে প্রথম মিলিত হন দু’জন। এবার অবশ্য দেখা হওয়ার ব্যাপারটা এড়িয়ে গেলেন আরশি। জানালেন,
‘দেখুন আমার অনেক বন্ধু এবং আত্মীয়-স্বজন দুবাইয়ে থাকে। ওদের সঙ্গে দেখা করতে এখানে আসি। এছাড়া পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটার এখানে বেড়াতে আসেন। এ অবস্থায় কারো সঙ্গে দেখা হতেই পারে। এর অর্থ এই নয়-আফ্রিদির সঙ্গে হোটেলের একই রুমে রাত কাটিয়েছি আমি।’
তবে ভারতীয় গনমাধ্যম বলছে-একই রুমে ছিলেন দু’জন!



