অভিনেত্রী, মডেল ইশিকা খানের সঙ্গে তার বন্ধুত্বা বেশ কিছুদিনের। সে কারনেই কীনা কে জানে বন্ধুটিকে চমকে দিলেন তাসকিন আহমেদ। হঠাৎ করেই হাজির হলেন ইশিকার শ্যুটিংস্পটে। স্বপ্নঘুড়ি নামের একটি নাটকের কাজ নিয়ে ব্যস্ত সেই অভিনেত্রী। এর শুটিং চলছিল খিলক্ষেতের মন্দিরা শুটিং হাউজে।
শুটিং সেটে হঠাৎই গিয়ে হাজির হন তাসকিন। তাকে দেখে চমকে যান ইশিকা! পরে ফেসবুকে একটা সেলফি পোস্ট করলেন এ প্রজন্মের এই জনপ্রিয় অভিনেত্রী। সেখানে লিখলেন, ‘স্বপ্নঘুড়ির সেটে টাইগার। তাসকিন আহমেদ তাজিম… ছোট্ট ভাইটা তোমার হাসি টা মাশআল্লাহ! আল্লাহ তোমার মঙ্গল করুক।’
জাতীয় দলের পেসারকে অবশ্য ছোটভাই বলেই সম্বোধন করলেন ইশিকা। যদিও গুঞ্জন তাদের বন্ধুত্বটা বেশ শক্ত।



