চির প্রতিদ্ধন্দী ইংল্যান্ডকে ১১১ রানে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল অস্ট্রেলিয়া।
শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে অ্যারন ফিঞ্চের দুর্দান্ত এক শতরানে তারা তুলে ৩৪২ রানের বিশাল সংগ্রহ। এটিই এবারের বিশ্বকাপে প্রথম শতরান। অবশ্য সেই ইনিংসেই জবাব দিয়েছেন স্টিভেন ফিন। তুলে নিয়েছেন হ্যাটট্রিক। বিশ্বকাপে এটি অস্টম হ্যাটট্রিক।
এরপর জবাব দিতে নেমে ৪১.৫ ওভারে ২৩১ রানে অলআউট ইংল্যান্ড।
ম্যাচসেরা ফ্রিঞ্চ।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৪২/৯ (ওয়ার্নার ২২, ফিঞ্চ ১৩৫, বেইলি ৫৫, ম্যাক্সওয়েল ৬৬, মার্শ ২৩, হ্যাডিন ৩১; ফিন ৫/৭১, ব্রড ২/৬৬, ওকস ১/৬৫)
ইংল্যান্ড: ৫০ ওভারে (মইন ১০, বেল ৩৬, ব্যালান্স ১০, টেলর ৯৮, বাটলার ১২, ওকস ৩৭; মার্শ ৫/৩৩, জনসন ২/৩৬, স্ট্যার্ক ২/৪৭)
ফল: অস্ট্রেলিয়া ১১১ রানে জয়ী
ম্যাচসেরা: অ্যারন ফিঞ্চ



