আরো একবার ব্যর্থ হল বাংলাদেশ। বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাসটাও বাড়িয়ে নিতে পারল না টাইগাররা। আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক সব প্রস্তুতি ম্যাচে হেরেছে দল।
এইতো বৃহস্পতিবার বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড মাশরাফিদের হারাল ৪ উইকেটে।
সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা ৪৮.২ ওভারে অলআউট হয়ে তুলে ১৮৯ রান। সৌম্য সরকার করেন ৪৫ রান। মুশফিকুর রহিম ২৬।
জবাব দিতে নেমে আয়ারল্যান্ড ৪৬.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে। ২৯ রানে ২ উইকেট নেন তাইজুল ইসলাম। একটি করে উইকেট নাসির হোসেন, সাকিব আল হাসান, আল আমিন ও তাসকিন আহেমদের।
এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে হার মানে বাংলাদেশ।
এবার মাশরাফি বিন মর্তুজার সামনে চুড়ান্ত লড়াই। বিশ্বকাপ মিশন। বুধবার আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ।



