Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সুপার ওভারে নায়ক রোহিত

January 29, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সুপার ওভারে নায়ক রোহিত

Indias Rohit Sharma (C) celebrates with his team mates after hitting the winning runs during the third Twenty20 cricket match between New Zealand and India at Seddon Park in Hamilton on January 29, 2020. (Photo by MICHAEL BRADLEY / AFP) (Photo by MICHAEL BRADLEY/AFP via Getty Images)

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দুই দলের স্কোর সমান হওয়ায় বুধবার হ্যামিল্টনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষ বলে ছক্কা হাঁকিয়ে সে ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে নায়ক বনে গেছেন রোহিত শর্মা। এরফলে ২ ম্যাচ আগেই ভারত ৩-০ তে জিতে নিয়েছে সিরিজও।

সুপার ওভারে ১৮ রানের টার্গেটে প্রথম ৪ বলে ভারতের ৮ রানে হ্যামিল্টনে জয়ের আবহ তৈরি হয়েছিল স্বাগতিকদের। শেষ ২ বলে ১০ রানের টার্গেট বেশ কঠিনই মনে হয়েছিল সফরকারীদের। শেষ পর্যন্ত সেই দূরুহ টার্গেট পাড়ি দিয়ে নায়ক বনে যান রোহিত শর্মা।

বুধবার শেষ বলে জিততে ভারতের প্রয়োজন ছিল চার রান। সে সময় টিম সাউদির বল লং অনের উপর দিয়ে ছক্কায় পরিণত করেন রোহিত। তাতে স্বাগতিক সমর্থকরা হন হতভম্ব।

এরআগে শুরু থেকেই রোহিতের ব্যাটে উঠেছিল ঝড়। শেষ পর্যন্ত ৪০ বলে ৬ চার, ৩ ছয়ে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। ওপেনিং জুটিতে এ তারকা আবার লোকেশ রাহুলের সঙ্গে গড়েন ৮৯ রানের জুটি। ব্যাটিং পাওয়ার প্লে’র ৬ ওভারে উইকেটহীন ৬৯ রানে নায়ক তিনিই। পরে লোকেশ রাহুলের ২৭, কোহলির ৩৮ রানে ভর করে ৫ উইকেটে সফরকারীরা করে ১৭৯ রান। যে কারণে সংগ্রহটা নিরাপদ ছিলো না দলটির জন্য।

জবাব দিতে নেমে কিউইদের শুরুটা দারুণ করেন মার্টিন গাপটিল ও কলিন মানরো। তারা ৫.৪ ওভারেই তুলেন ৪৭ রান। এরপর দ্রুত ফিরে গেলে স্বাগতিকদের হাল ধরেন কেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি হাতছাড়া করেন মাত্র ৫ রানের। তার বিদায়ে দলের জয়ও হাতের মুঠো থেকে বেরিয়ে যায় অল্পের জন্য। শেষ পর্যন্ত ম্যাচ টাই হলে সুপার ওভারে ভাগ্য নির্ধারিত হয় দু’দলের। তাতে জয়ী ভারত।

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD