Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিটন ঝড়ে উড়ে গেল চট্টগ্রাম

January 11, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
লিটন ঝড়ে উড়ে গেল চট্টগ্রাম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট 

দুই দলের প্রথম দেখায় বড় ব্যবধানে জিতেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাই ফিরতি দেখায় শনিবারের ম্যাচটি রাজশাহী রয়্যালসের কাছে এক অর্থে ছিল প্রতিশোধের। যে ম্যাচে অবশ্য জ্বলে উঠতে পারেননি ক্রিস গেইল। তবে ঠিকই ব্যাট হাতে ঝড় তুলেন লিটন দাস। শেষ পর্যন্ত তার অসাধারণ নৈপুণ্যে ৮ উইকেটে জিতেছে রাজশাহী।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার বঙ্গবন্ধু বিপিএলের ম্যাচের চট্টগ্রামকে ১৫৫ রানে আটকে রেখে রাজশাহী জিতে ১৪ বল বাকি রেখে। এরফলে এ টুর্নামেন্টে দলটি শীর্ষ দুই নিশ্চিত করায় ফাইনালে ওঠার জন্য অন্তত দুটি সুযোগ পাবে।

সহজ লক্ষ্য তাড়ার শুরুটা রাজশাহীর দারুণ এনে দেন লিটন ও আফিফ হোসেন। উদ্বোধনী জুটিতে তারা করেন ১০ ওভারে ৮৮ রান। এরপর আফিফ আউট হয়ে যান ৩১ বলে ৩২ করে। তবে দল ততক্ষণে পেয়ে গেছে শক্ত ভিত। লিটন ও শোয়েব মালিক দ্বিতীয় উইকেটে গড়েন ৫০ রানের জুটি। শেষ পর্যন্ত লিটন থামেন ১১ চার ও ১ ছয়ে ৭৫ রানে। তাকে ফেরান জিয়াউর রহমান। তার উইকেট সোজা বলে ব্যাট চালালেও লাইন মিস করেন লিটন। বল লাগে ব্যাডে। বোলার-কিপারের আবেদনে আম্পায়ার দেন আউট। লিটন অবশ্য নিয়েছিলেন রিভিউ। কিন্তু বাঁচতে পারেননি।

লিটন ফিরলেও রাজশাহীর জিততে কোন সমস্যায় পড়তে দেননি শোয়েব মালিক। পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৫ বলে ৪৩ রান করে।

এরআগে টস জিতে বল হাতে শুরুটা ভালোয় হয়েছিল রাজশাহীর। চট্টগ্রামের দুই ওপেনার জুনায়েদ সিদ্দিকি ও ক্রিস গেইল অবশ্য ৬ ওভারে করেন ৩৮ রান। পরে অবশ্য তারা কেউ ইনিংস বড় করতে পারেননি। ২৩ বলে ২৩ করে জুনায়েদ সীমানায় ধরা পড়েন শোয়েব মালিকের ওভারে। গেইল ফেরেন আফিফের অফ স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ধরা পড়ে। তার আগে তিনি করেন ২১ বলে ২৩ রান।

ইমরুল কায়েসও পারেননি তেমন কিছু করতে। ফর্মের তুঙ্গে থাকা এ বাঁহাতি সর্ব সাকুল্যে করেন ১৮ বলে ১৯ রান। এদিকে ব্যর্থ হন চাডউইক ওয়ালটনও। তবে বন্দর নগরীর দলটির শেষ তিন ওভারে ঝড়ো ব্যাটিংয়ে আশা জোগান মাহমুদউল্লাহ রিয়াদ (৩৩ বলে ৪৮*) ও নুরুল হাসান সোহান (১৭ বলে ৩০)। ঐ তিন ওভারে তারা তুলেন ৪৫ রান। যে কারণে দলটি পেরিয়ে দেড়শ। কিন্তু লিটন ঝড়ের কাছে শেষ পর্যন্ত বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলটির।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৫৫/৫ (গেইল ২৩, জুনায়েদ ২৩, ইমরুল ১৯, মাহমুদউল্লাহ ৪৮*, ওয়ালটন ৪, সোহান ৩০, জিয়া ৭*; ইরফান ৪-০-২৪-১, আবু জায়েদ ২-০-১২-১, কামরুল রাব্বি ৩-০-৩৭-০, মালিক ৩-০-১১-১, আফিফ ২-০-১৮-১, তাইজুল ২-০-২০-১, অলক ৩-০-১৬-০, ফরহাদ ১-০-১৭-০)।

রাজশাহী রয়্যালস: ১৭.৪ ওভারে ১৫৬/২ (লিটন ৭৫, আফিফ ৩২, মালিক ৪৩*, রাসেল ২*; রুবেল ৩-০-২৭-০, প্লাঙ্কেট ৩-০-৩১-০, নাসুম ৪-০-৩৩-১, মাহমুদউল্লাহ ৩-০-২৮-০, এমরিট ৩-০-২০-০, জিয়া ১.৪-০-১৭-১)।

ফল: রাজশাহী রয়্যালস ৭ উইকেটে জয়ী

ম্যাচসেরা: লিটন দাস

Previous Post

মুশফিকের ৯৮, শেষ চারে খুলনা

Next Post

এ মাসেই দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
এ মাসেই দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব

এ মাসেই দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD