Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘ম্যাচ জিতিয়ে দেয়ার সামর্থ্য একাই আছে সাকিবের’

June 18, 2019
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
‘ম্যাচ জিতিয়ে দেয়ার সামর্থ্য একাই আছে সাকিবের’
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বৃষ্টির বাধায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে পারেনি বাংলাদেশ। যে কারণে এক পয়েন্ট নিয়েই গতকাল পরের ম্যাচের ভেন্যু টন্টনে পা রেখেছে টিম টাইগার্স। শুরুতেই নতুন পরিবেশে নতুন চ্যালেঞ্জে পড়েছে মাশরাফি বিন মর্তুজার দল। কিভাবে সফল হওয়া যায় সেই মন্ত্রই এখন খুঁজছেন স্টিভ রোডস শিষ্যরা।

টন্টনের মাঠ আয়াতনে ছোট। তাই এখানে আগামী সোমবার ব্যাট হাতে ঝড় তুলতে মুখিয়ে রয়েছেন এভিন লুইস, ক্রিস গেইল, আন্দ্রে রাসেলরা। ব্যাপারটি মুখে না বলেও কেউ বুঝতে বাকি নেই। গতবে লাল-সবুজদের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন আশা করছেন, প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঝড় থামিয়ে একাই ম্যাচ জিতিয়ে দেয়ার খেলোয়াড় রয়েছে বাংলাদেশ শিবিরে। পরে তিনি স্পষ্ট করেই বলেন, সাকিবই দুই দলের মধ্যে গড়ে দেবে পার্থক্য।

প্রথমবারের মতো টাইগাররা খেলতে এসেছে টন্টনে। ছোট এ মাঠে কৌশল কী হবে, সে অভিজ্ঞতা কারও নেই। মাঠের যে আয়তন, বাংলাদেশের বোলারদের বাউন্ডারির ওপারে আছড়ে ফেলতে বেশ সুবিধাই হবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের! তবে খালেদ মাহমুদ অবশ্য এসব নিয়ে ভাবছেন না, ‘মাঠ সবার জন্যই সমান। ওদের পাওয়ার হিটার আছে জানি, জোরে বল করতে পারে, এমন বোলারও আছে। ওদের শক্তি সম্পর্কে জানি। চেষ্টা করব ছোট মাঠ আমরা কীভাবে কাজে লাগাতে পারি।’

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা টন্টসে সুবিধা পেলে বাংলাদেশও বসে থাকবে না। তার আগে খালেদ মাহমুদ বলছেন ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো খেলোয়াড় আছেন দলে, ‘এ টুর্নামেন্টে সব দলই আমাদের জন্য হুমকি। টুর্নামেন্টটা অনেক কঠিন। শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়, যেকোনো দল আমাদের হারিয়ে দিতে পারে। আবার আমরাও যেকোনো দলকে হারিয়ে দিতে পারি। সাকিবের একারই সামর্থ্য আছে ম্যাচ জিতিয়ে দেওয়ার। তামিম-মুশফিকেরও আছে। জানি, ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল। আপনি যদি আরও সামনে যেতে চান, কঠিন এ পথ পাড়ি দিয়েই যেতে হবে।’

ইংল্যান্ড বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন সাকিব আল হাসান। আগামী ম্যাচেও সে ধারা ধরে রাখতে চান তিনি। এমনটাই এ তারকার থেকে আশা করছেন খালেদ মাহমুদ। এ ম্যানেজার মনে করেন সাকিব জ্বলেই পুরো দলও জ্বলে উঠবে। তাতে করে ক্যারিবীয়রা পুড়ে ছাই হয়ে যাবে। টাইগাররা ফিরবে জয়ের হাসি নিয়ে। সেটা হলে বিশ্বকাপের চলতি আসরে সেমিতে উঠার পথে কিছুটা হলেও এগিয়ে যাবেন মাশরাফিরা।

 

Previous Post

সেমির স্বপ্ন নিয়ে টনটনে বাংলাদেশ

Next Post

ভারত-নিউজিল্যান্ড ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
ভারত-নিউজিল্যান্ড ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত

ভারত-নিউজিল্যান্ড ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD