Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সেই চেনা আশরাফুল, ব্যাটে ৮১

May 15, 2017
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শাস্তি কমাতে আবেদন করলেন আশরাফুল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্যাটে রান নেই, তাই স্বেচ্ছায় বিশ্রাম নিয়েছিলেন তিনি। আর ফিরেই সেই চেনা ছন্দে মোহাম্মদ আশরাফুল। তার ব্যাটিং যাদুতেই জিতল কলাবাগান ক্রীড়া চক্র। সোমবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে কলাবাগান জিতল ৭ উইকেটে। নয় ম্যাচে দ্বিতীয় জয় পেল তারা।

বিকেএসপির চার নম্বর মাঠে সোমবার বৃষ্টির উৎপাতে ম্যাচ হয় ৪৫ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২১৩ রান তুলে শেখ জামাল। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারের ৯ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে কলাবাগান।

তাসামুল হক ৭০ বলে করেন ৪৮ রান। তবে আশরাফুল ছাড়িয়ে যান তাকে। এবারের লিগে এটা তার প্রথম ফিফটি। নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া লিগ খেলা আশরাফুল দলকে জিতিয়ে অপরাজিত থাকেন ৮১ রানে। ৮৭ বলে এই ইনিংস খেলে ম্যাচসেরা তিনিই।

ঢাকা লিগে সোমবারের আরেক ম্যাচে জিতল গাজী গ্রুপ। পয়েন্ট তালিকার শীর্ষ দলটি ৭ উইকেটে হারাল খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। এবারের লিগ প্রতিটি ম্যাচই জিতেছে তারা।

দিনের আরেক চার বলে ৪ রান করতে না পেরে হারল ব্রাদার্স ইউনিয়ন। ১ রানের নাটকীয় জয় পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

সংক্ষিপ্ত স্কোর-

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৫ ওভারে ২১৩/৯ (মাহমুদ ১১, মাহবুবুল ৩২, চোপড়া ০, আল মামুন ১৪, তানবীর ৫, রাজিন ৪৫, সোহাগ ৩৯, সানি ৩৬*, শাকিল ১, শাহাদাত ৫*; সঞ্জিত ০/৩৭, আশরাফুল ০/১১, হাসান ৩/৫০, নাসিম ২/৩০, মুক্তার ২/৪৮, নাবিল ০/৩৫)

কলাবাগান ক্রীড়া চক্র: ৪৩.৩ ওভারে ২১৪/৩ (তাসামুল ৪৮, জসিম ২৯, আশরাফুল ৮১*, তুষার ১০, মেহরাব জুনিয়র ৪৩*; শাহাদাত ০/৩০, জিয়া ০/২৮, সোহাগ ০/৪৫, সানি ০/৩৬, তানবীর ১/৩২, শাকিল ১/৪৩)

ফল: কলাবাগান ক্রীড়া চক্র ৭ উইকেটে জয়ী

ম্যাচসেরা: মোহাম্মদ আশরাফুল

Previous Post

ক্যারিয়ারের ইতি টেনে যা বললেন মিসবাহ

Next Post

ইংল্যান্ডকে দেয়া নিরাপত্তা চাইছে অস্ট্রেলিয়া

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
তাহলে বাংলাদেশে আসছেই না অজি দল!

ইংল্যান্ডকে দেয়া নিরাপত্তা চাইছে অস্ট্রেলিয়া

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD