Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

৯ বছর পর জিতল মেয়েরা

May 9, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
৯ বছর পর জিতল মেয়েরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শেষদিকে দারুণ জমে উঠেছিল লড়াই! জিততে ৬ বলে চাই ৮ রান। এরপর শেষ ওভারের প্রথম বলে চার মেরে রিতু মণি জয়টা প্রায় হাতের মুঠোয় নিয়ে আসেন। চতুর্থ বলে রিতু রানআউট হলে কিছুটা শঙ্কা জাগে। যদিও তখন ম্যাচ টাই। তারপর পঞ্চম বলে এক রান নিয়ে নিগার সুলতানা জ্যোতি দলকে এনে দেন মনে রাখার মতো এক জয়।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মঙ্গলবার অধিনায়কের দারুণ ব্যাটিংয়ে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা। ১৪৬ রানের লক্ষ্য এক বল বাকি থাকতেই জয়ের বন্দরে পা রাখে জ্যোতির দল।

তার পথ ধরে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ সবশেষ জেতে ২০১৪ সালে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জিতে সফরকারীরা সিরিজে এগিয়ে গেলো ১-০ ব্যবধানে। ৫১ বলে ৭৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।

বাংলাদেশের শুরুতেই পথ হারায়। ২৩ রানে ২ উইকেট শেষ। তারপর সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন জ্যোতি। সোবহানা ১৭ রানে আউট। তারপর রিতু-জ্যোতি গড়েন ৭১ রানের জুটি। ২৩ বলে ৩৩ রান করেন রিতু। তারপর জ্যোতি দলকে জিতিয়ে ফেরেন। ৭৫ রানের ইনিংসে ছিল ৭টি চার ২টি ছয়।

এর আগে ব্যাটিং করতে নেমে সামারাবিক্রমার ৪৫ রানে ১৪৬ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন ফাহিমা খাতুন। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠেই সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ১১ মে।

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৪৫/৬ (আতাপাত্তুর ৩৮, গুনারত্নে ১১, হার্শিথা ৪৫, নিলাকশি ২৯, হাসিনি ১, ওশাদি ৮; ফারিহা ৪-০-৩৫-১, সুলতানা ৪-০-৩০-১, নাহিদা ৪-০-৩৫-১, রাবেয়া ৪-০-২৩-১, ফাহিমা ৪-০-২০-২)

বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৪৬/৪ (শামিমা ৫, রুবাইয়া ৯, সোবহানা ১৭, নিগার ৭৫*, রিতু ৩৩; উদেশিকা ৩-০-৭-১, কাভিন্দি ২-০-১৪-১, ওশাদি ৪-০-৩৯-১)

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD