Tuesday, April 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

৫৩ রানে অলআউট, বাংলাদেশের ভরাডুবি

April 4, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
৫৩ রানে অলআউট, বাংলাদেশের ভরাডুবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আগের দিনই ১১ রান তুলতে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তারপরও কিছুটা আশা তো বেঁচেই ছিল। শেষ দিনে ২৬৩ রান, কঠিন লক্ষ্য, তবে মিশন ইমপসিবল নয়। কিন্তু জয় দূরে থাক-এমন ভরাডুবি হবে কে জানতো? ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অলআউট বাংলাদেশ। আর দল দক্ষিণ আফ্রিকার কাছে হারল ২২০ রানের বিশাল ব্যবধানে।

সোমবার ডারবানে শুধু হতাশাই সঙ্গী হয়েছে। দল হারিয়েছে একের পর এক উইকেট। এদিন ৫৫ মিনিটে সব শেষ।

এদিন সকাল থেকেই ছিল উইকেট পতনের মিছিল। স্পিনার কেশভ মহারাজের স্পিনেই সর্বনাশ। ১৭ বলে ১৪ রান করে তাসকিন আহমেদ ফিরতেই সবশেষ। বাঁহাতি স্পিনার কেশভ নেন ৩২ রানে ৭ উইকেট।

সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের বিকেলে বাংলাদেশ ১১ রানে ৩ উইকেট হারিয়েছিল। এরপর সোমবার পঞ্চম দিনে এক ঘন্টাও খেলা হয়নি। এরমধ্যে অনেকটা একাই লড়েন বাংলাদেশের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ২৬ রান করেন তিনি। ১৪ রান করেন তাসকিন। অন্য কোনো ব্যাটসম্যান ৫ রানের বেশি তুলতে পারেন নি!

কেশভ মহারাজ ও সাইমন হার্মার গুটিয়ে দেন বাংলাদেশের ইনিংস। দুই বোলার মিলে পূর্ণাঙ্গ ইনিংস শেষ করে দেওয়ার কীর্তি টেস্ট ইতিহাসে এবার নিয়ে ২৮ বারের মতো দেখা গেল। বাংলাদেশের ম্যাচে এমন ঘটনা হলো প্রথমবার।

অবশ্য একদিন থেকে রক্ষা এটি বাংলাদেশের সর্বনিম্ম সংগ্রহ নয়। ২০১৮ সালে অ্যান্টিগায় ৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোরের অপ্রিয় রেকর্ড গড়ল মুমিনুল হকের দল। একইসঙ্গে ওভারের হিসেবে এটি দ্বিতীয় ক্ষণস্থায়ী ইনিংস। অ্যান্টিগায় দল অলআউট হয় ১৮.৪ ওভারে। এবার ১৯ ওভার খেলল দল।

পাশাপাশি চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বনিম্ন রান এটি। আগের সর্বনিম্ন ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৮ সালে পচেফস্ট্রুমে ৯০।

এই ধাক্কা সামলে উঠার সুযোগ থাকছে বাংলাদেশ দলের। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৮ এপ্রিল, পোর্ট এলিজাবেথে। ওয়ানডে সিরিজ জয়ের পর সফরটা ভাল করে শেষ করার লক্ষ্য নিশ্চয়ই থাকবে মুমিনুল হকের।

সংক্ষিপ্ত স্কোর-

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩৬৭/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ২৯৮/১০
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৭৪ ওভারে ২০৪ (এরউইয়া ৮, এলগার ৬৭, পিটারসেন ৩৬, বাভুমা ৪, রিকেলটন ৩৯*, ভেরেইনা ৬, মুল্ডার ১১, মহারাজ ৫, হার্মার ১১, উইলিয়ামস ০, অলিভিয়ের ০; খালেদ ১৩-১-৩৩-০, মিরাজ ৩৫-৬-৮৫-৩, শান্ত ১-০-৩-০, ইবাদত ১৩-১-৪০-৩, মুমিনুল ১-১-০-০, তাসকিন ১১-১-২৪-২)।

বাংলাদেশ ২য় ইনিংস: ১৯ ওভারে ৫৩/১০ (আগের দিন ১১/৩) (শান্ত ২৬, মুশফিক ০, লিটন ২, ইয়াসির ৫, মিরাজ ০, তাসকিন ১৪, খালেদ ০, ইবাদত ০*; মহারাজ ১০-০-৩২-৭, হার্মার ৯-৩-২১-৩)।

ফল: দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জয়ী
ম্যাচসেরা : কেশভ মহারাজ

 

Previous Post

নিরপেক্ষ আম্পায়ার নিয়ে সরব সাকিব

Next Post

বিশ্বকাপের সেরা একাদশে সালমা

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
ক্রিকেট সাফারি

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

3
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

9
সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

9
Next Post
বিশ্বকাপের সেরা একাদশে সালমা

বিশ্বকাপের সেরা একাদশে সালমা

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ৭ এপ্রিলের সিদ্ধান্ত দিয়ে। সেদিন জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

by cricbdadmin
0
9

সিরিজ বাঁচানোর ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

by cricbdadmin
0
9

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে এক রোমাঞ্চকর লড়াইয়ের জন্ম দেয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দল। পুরো ম্যাচজুড়ে ছিল...

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

by cricbdadmin
0
4

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন একাই ম্যাচের গল্প লিখলেন নাহিদ রানা। গতি আর আগ্রাসনের মিশেলে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে...

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

by cricbdadmin
0
8

মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও দিনটি আলাদা তাৎপর্য নিয়ে এসেছে লিটন কুমার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD