Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

৩ রানে হারের যন্ত্রনা লিজেন্ডসদের

February 7, 2018
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
৩ রানে হারের যন্ত্রনা লিজেন্ডসদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

একটুর জন্য তীরে এসে তরী ঠিকঠাক জয়ের বন্দরে নোঙর করল না। জয় দিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু করতে পারল না লিজেন্ডস অব রূপগঞ্জ। অথচ জয়ের সুবাসটা ঠিকই পাচ্ছিল সাবেক চ্যাম্পিয়নরা। বুধবার অনেকটা সহজ লক্ষ্য সামনে নিয়ে খেলতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন নাঈম ইসলাম। কিন্তু তার সেই অপরাজিত শতরান দলকে জেতাতে পারলেন না। আক্ষেপের হারে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুটা হলো লিজেন্ডসদের।

বুধবার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে শেখ জামালকে ব্যাটিংয়ের পাঠায় রূপগঞ্জ। নুরুল হাসান সোহানের ৯০ রানের ইনিংসে ৯ উইকেটে ২৩০ রান করে দলটি। চলতি আসরে প্রথম হ্যাটট্রিক করলেন রূপগঞ্জের আসিফ হাসান। জবাব দিতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৭ রানে থামে রূপগঞ্জ। মাত্র ৩ রানে হেরে বসে সাবেক চ্যাম্পিয়নরা।

যদিও লক্ষ্য তাড়া করতে নেমে ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল রূপগঞ্জ। তখনই অধিনায়ক নাঈম ইসলামের ব্যাট কথা বলে। ৮ চার ও ৪ ছক্কায় ১১৬ বলে ১১৬ রানের ইনিংসও খেলেন এই তারকা ব্যাটসম্যান। কিন্তু নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৭ রানের রূপগঞ্জের ইনিংস থেমে যাওয়ায় এক প্রান্তে দাঁড়িয়ে দলের হার দেখতে হয়েছে তাকে। ৩ রানের জয় তুলে নেয় শেখ জামাল। ৪ উইকেট নিয়েছেন শেখ জামালের পেসার আবু জায়েদ। তবে ম্যাচসেরা নুরুল হাসান সোহান।

সংক্ষিপ্ত স্কোর-

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৫০ ওভারে ২৩০/৯ (পিনাক ১৭, হাসান ৪৯, সৈকত ০, রাকিন ০, সানি ২৩, হাসান ৯০, জিয়া ৯, সোহাগ ০, আল ইমরান ২৮, নাজমুল ৮*, জায়েদ ২*; শহীদ ০/৫২, শরীফ ২/৫৩, মোশাররফ ২/৪১, আসিফ ৩/২৯, নাঈম ২/৪৭, অভিষেক ০/৫)

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২২৭/৮ (সামি ৬, মজিদ ৫, অভিষেক ৮, নাঈম ১১৬*, তুষার ৯, হামিদুল ০, মিলন ৫১, শরীফ ৯, মোশাররফ ১৬, শহীদ ০*; জায়েদ ৪/৪২, সোহাগ ২/৪২, নাজমুল ১/৪১, সানি ১/৪০, আল ইমরান ০/১৭, জিয়া ০/৪৪)

ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৩ রানে জয়ী
ম্যাচসেরা: নূরুল হাসান সোহান

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD