ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মিরপুরের হোম অব ক্রিকেটে শেষবার এসেছিলেন ২০১৯ সালের ২৯ অক্টোবর! সেই দিনটা ভুলতে পারলেই বরং স্বস্তি পাবেন সাকিব আল হাসান। এদিনই যে মাথা নত করে পা রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন রেখে হয়েছিলেন একবছরের জন্য নিষিদ্ধ। এরপর ক্ষমা চেয়ে মাঠ ছাড়েন তিনি।
ফের সেই প্রিয় আঙিনায় সাকিব। ৩৭৬ দিন পর। ৩৩ বছর বয়সী এই তারকা ক্রিকেটার প্রত্যাবর্তনের প্রথম দিনটা বেশ উপভোগ করলেন। গণমাধ্যমের সামনে ছবির পোজও দিলেন।
এদিন ফিরে যেন দুই হাত তুলে স্বস্তির নিঃশ্বাস নিলেন সাকিব। দেখে মনে হতে পারে বলিউড তারকা শাহরুখ খানকে যেন অনুসরণ করছেন! ওই বিখ্যাত অভিনেতার এটাই তো সিগনেচার পোজ।
প্রথমদিনে অবশ্য ফিটনেস টেস্ট হয়নি সাকিবের। সব ঠিক থাকলে বুধবার বিপ টেস্ট করানো হবে এই অলরাউন্ডারের। তার আগে বুধবার ফিটনেস টেস্ট। এ মাসেই বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফিরতে চান সাকিব। তার আগে নিজেকে প্রস্তুত করে নিতে প্রস্তুতির কমতি থাকছে না।
চলুন ছবিতে দেখে নেই ৩৭৬ দিন পর মিরপুরে সাকিবের প্রথম দিন…











