Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

২৯৫ রানে আউট নাসির

December 23, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফতুল্লায় জিতল ভিক্টোরিয়া
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় দলে তার জায়গাটা এখনো বেশ নড়বড়ে। বেশ কয়েকবছর ধরেই একাদশে জায়গা পেতে লড়তে হচ্ছে তাকে। কিন্তু নাসির হোসেন ব্যাট হাতে ঠিকই জবাব দিয়ে যাচ্ছেন। খেলে যাচ্ছেন দাপুটে ইনিংস। শনিবার সকালে ট্রিপল সেঞ্চুরি পেতেই ব্যাট হাতে নেমেছিলেন তিনি। কিন্তু একটুর জন্য হল না। ৫ রানের জন্য তিন অঙ্কের ম্যাজিকেল ফিগারের দেখা হল না রংপুরের এ মিডল অর্ডার ব্যাটসম্যানের। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার সকালে অনন্য অর্জন হাতছানি দিচ্ছিল তাকে। জাতীয় ক্রিকেট লিড়ে বরিশালের বিপক্ষে ত্রিশতকের দ্বারপ্রান্তে ছিলেন নাসির। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৩০০ রান করার সুযোগ ছিল তাঁর। কিন্তু লিংকন দে সঞ্জয়ের বলে ফজলে রাব্বীর হাতে ক্যাচ দিয়ে ২৯৫ রানে আউট তিনি।

এর আগে গত বছরের ডিসেম্বরে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি পান নাসির। তখন করেন ২০১ রান। বরিশালের বিপক্ষে আরেকটু এগিয়ে আউট ২৯৫ রানে। ইতিহাস জানাচ্ছে প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই নাসিরের সর্বোচ্চ ইনিংস। ৮০ ম্যাচে ৪ হাজার ৪০৯ রান করেছেন তিনি। ৫ শতরানের সঙ্গে ২৭টি অর্ধশতক রয়েছে নাসিরের। ব্যাটিং গড় ৩৫.৮৪।

বাংলাদেশের হয়ে একমাত্র ট্রিপল সেঞ্চুরির মালিক রকিবুল হাসান। ২০০৬-০৭ মৌসুমে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ রান করেন এই ব্যাটসম্যান। বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে করেন অপরাজিত ৩১৩ রান।

 বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রথম শ্রেণিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
রান ব্যাটসম্যান ম্যাচ মৌসুম
৩১৩* রকিবুল হাসান বরিশাল-সিলেট ২০০৬-০৭
২৯৫ নাসির হোসেন রংপুর-বরিশাল ২০১৭-১৮
২৮৯ মার্শাল আইয়ুব মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল ২০১২-১৩
২৮২ মোসাদ্দেক হোসেন বরিশাল-চট্টগ্রাম ২০১৪-১৫
২৬৭ শামসুর রহমান মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল ২০১৩-১৪

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD