Friday, September 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

২৬ মাস পর মুমিনুলের সেঞ্চুরি

June 16, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
২৬ মাস পর মুমিনুলের সেঞ্চুরি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্যারিয়ারে দারুণ দুঃসময়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। মনে হচ্ছিল হারিয়েই যাবেন মুমিনুল হক। দেয়ালে যখন পিঠ ঠেকে গিয়েছিল ঠিক তখনই ঘুরে দাঁড়ালেন এই ব্যাটার। শুক্রবার ঢাকা টেস্টে আফগানিস্তানের বিপক্ষে পেলেন শতরান। টেস্ট ক্রিকেটে আগেও ১১টি সেঞ্চুরি করেছেন তিনি। তবে এবারেরটি অন্যরকম। টেস্ট ক্যারিয়ারের দীর্ঘতম খরার পর শতরান পেলেন।

২০২১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে সবশেষ শতক পান। সেই ইনিংসের পর ২৬ মাস হতে চলেছে। আফগানিস্তানের বিপক্ষে এই মিরপুর টেস্টের প্রথম ইনিংসে যখন ব্যর্থ। কিন্তু দ্বিতীয় ইনিংসেই সফল। ২৬ মাস শেষে পেলেন শতক।

শুক্রবার টেস্টের তৃতীয় দিনে ৬৬১ রানের লিড নিয়ে যখন ইনিংস ঘোষণা করে বাংলাদেশ, মুমিনুল তখন অপরাজিত ১২১ রানে। স্ট্রাইক রেট ৮৩.৪৪। ১৪৫ বলের ইনিংসে চার ১২টি, ছক্কা ১টি।

সেঞ্চুরি ছাড়া ২৬ ইনিংসে তার ফিফটি ছিল মাত্র ৩টি। শ্রীলঙ্কায় ওই শতরানের ৩ ইনিংস পরই জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে করেন ৭০। মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউ জিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে ৮৮ রান। তারপর টানা ৯ ইনিংসে ব্যর্থ!

আফগানদের বিপক্ষে চলতি টেস্টের এবার প্রথম ইনিংসে উইকেটে ৪০ মিনিট লড়ে মুমিনুল আউট ১৫ রানে। দ্বিতীয় ইনিংসে প্রত্যাশার চাপ নিয়ে সফল। মুমিনুলের র প্রথম ১৪ টেস্টের ১৩টিতেই কোনো না কোনো ইনিংসে ছিল পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। ৪৩ টেস্টেই তিনি করে ফেলেন ১১ সেঞ্চুরি। ৪৩ টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ১১ সেঞ্চুরি করে ফেলা মুমিনুল ৫৭তম টেস্টে এসে পেলেন ১২ তম শতরানের দেখা।

Related Posts

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়, বোনাস পাবেন ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

ছয় ম্যাচ, চার জয়-ফাইনালের পথে বাংলাদেশের সমীকরণ

0
সাকিবের মতো বাঁহাতি স্পিনার খুঁজছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাকিবের মতো বাঁহাতি স্পিনার খুঁজছে বাংলাদেশ

0
রশিদ এখন নাম্বার ওয়ান!
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টির সাম্রাজ্যে রশিদই রাজা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD