Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

২৫ ফেব্রুয়ারি শুরু টি-টুয়েন্টি প্রিমিয়ার লিগ

February 18, 2019
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বিপিএলের বাইরে আরেকটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট নিয়ে আলোচনা হচ্ছিল অনেক দিন ধরেই। গত মৌসুমে এমন একটি টুর্নামেন্টে আয়োজনের কথা জানিয়েছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এবার অনুষ্ঠিত হবে সেই টুর্নামেন্ট। ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলিকে নিয়ে টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি।

সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগর (ডিপিএল) খেলোয়াড় ড্রাফট। সেখানেই সংবাদ সম্মেলনে এই টি-টুয়েন্টি টুর্নামেন্ট শুরুর ঘোষণা দেন সিসিডিএম চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ। দেশি ক্রিকেটারদের সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে দক্ষ করার জন্য এ ধরনের একটি টুর্নামেন্ট করতে যাচ্ছে বিসিবি।

মৌসুমেই প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি মাঠে গড়ানোর প্রস্তাব দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। সিসিডিএম চেয়ারম্যানও জানিয়েছিলেন প্রবল আগ্রহের কথা। সেবার না পারার কথা স্বীকার করেই এবার শুরুর ঘোষণা দেন কাজী ইনাম, ‘আমাদের ইচ্ছে ছিল, গতবারও চেষ্টা করেছিলাম আমরা, শেষ পর্যন্ত পারিনি। তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগের আগে ছোটো আকারে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট করছি। ১২টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের ম্যাচগুলি হবে। সেমি-ফাইনাল দুটি হবে ১ মার্চ। আর ফাইনাল ৩ মার্চ।’

প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা প্রিমিয়ার লিগেরই ১২টি দল- লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোটিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি, প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপ ক্রিকেটার্স, ব্রাদার্স ইউনিয়ন, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা স্পোর্টিং ক্লাব ও বিকেএসপি। দলগুলো খেলবে চারটি গ্রুপে ভাগ হয়ে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল যাবে সেমিফাইনালে।

Previous Post

দেখে নিন প্রিমিয়ার লিগের ১২ দল

Next Post

টেস্টেও ইংলিশদের হোয়াইট ওয়াশ করল জুনিয়র টাইগাররা

Related Posts

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

6
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
বিশেষ প্রতিবেদন

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

4
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

3
Next Post

টেস্টেও ইংলিশদের হোয়াইট ওয়াশ করল জুনিয়র টাইগাররা

Discussion about this post

সর্বশেষ..

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

by cricbdadmin
0
6

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে শুরু থেকেই ধরা হচ্ছিল অন্যতম ফেবারিট হিসেবে। কিন্তু...

বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

by cricbdadmin
0
4

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসর ঘিরে ওঠা ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

by cricbdadmin
0
3

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে অনিয়ম, ফিক্সিং অভিযোগ এবং আর্থিক বিশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
6

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD