Thursday, October 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

১০ রানে আউট শচীন

November 7, 2013
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
১০ রানে আউট শচীন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

পুরো ক্রিকেট বিশ্বই যেন এখন তাকিয়ে শচীন টেন্ডুলকারের দিকে। বৃহস্পতিবার এই কিংবদন্তি যখন ব্যাট হাতে নামলেন- ইডেন গার্ডেন যেন চিৎকারে ফেটে পড়ল। চারদিকে একটাই- ধ্বনি ‌’শচীন..শচীন..।’ তবে বিদায়ী টেস্টের আগেরটির প্রথম ইনিংসে মাত্র ১০ রানেই আউট শচীন। শেন শিলফোর্ডর বলে এলবিডাব্লিউ টেস্ট ক্রিকেটের সর্বাধিক রানের মালিক। তবে বল এতোটা উপরে লেগেছিল যে আম্পায়ার আউট না দিলেও পারতেন। আউটটাতে বিতর্কের গন্ধ লেগে থাকল। তারপরও ক্রিকেটপ্রেমীরা দাড়িয়ে সম্মান জানান তাকে। কেননা, টানা ২৪ বছর অনেক দিয়েছেন ভারতকে। বিশ্ব ক্রিকেটকে!
কলকাতা টেস্টে বুধবার প্রথম দিন অবশ্য ভারতের হয়ে একটি উইকেট পেলেন তিনি। শচীনের ‘গোল্ডেন আর্ম’ চমক দেখাল এবারও। নিজের প্রথম ওভারেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন উইন্ডিজের শেন শিলিংফোর্ডকে। গোটা ইডেনে তখন উল্লাসের ‘মেক্সিকান ঢেউ’। ১৯৯ টেস্টের ক্যারিয়ারে শচীনের ৪৬ নম্বর উইকেট। ওয়ানডেতে ১৫৪। সব মিলিয়ে ২০০ উইকেট। ক্যারিয়ারের শেষ বেলায় ইডেন শচীনের আরেকটি কীর্তির সাক্ষী হয়ে রইল।
প্রথম দিন শেষে ভারত বিনা উইকেটে তুলে ৩৭ রান। এর আগে ২৩৪ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেট নেন মোহাম্মদ শামি আহমেদ। নিজের এই সাফল্যটা শচীনকেই উৎসর্গ করলেন বাংলার এই ক্রিকেটার।  পরে টেস্টের দ্বিতীয় দিন শেষে রোহিত শর্মার (১২৭×) সেঞ্চুরিতে ভারত ১ম ইনিংসে ৬ উইকেট হারিয়ে তুলেছে ৩৫৪ রান। অভিষেক টেস্টেই শতরান পেলেন রোহিত।
এদিকে শচীনকে নিয়ে ভারতীয় আরেক কিংবদন্তি সুনিল গাভাস্কার বললেন, ‘এটা অনেক বড় ঘটনা। আমি বলতে চাই সবচেয়ে বড় ঘটনা। সব বিদায়ই দুঃখের। ব্র্যাডম্যানের পর শচীনই সবচেয়ে বড় খেলোয়াড়। তাই তার অবসর নেওয়ার ঘটনাও সবচেয়ে বড় ঘটনা।’

Related Posts

আফগান টেস্টে নতুন চ্যালেঞ্জ দেখছেন শান্ত
বিশেষ প্রতিবেদন

আফগান টেস্টে নতুন চ্যালেঞ্জ দেখছেন শান্ত

0
এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তান, শুরু ৫ নভেম্বর

0
নিগার-হেম্পের নতুন অধ্যায় শুরু অস্ট্রেলিয়ায়
বিশেষ প্রতিবেদন

নিগার-হেম্পের নতুন অধ্যায় শুরু অস্ট্রেলিয়ায়

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD