Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

হ্যারিসের শতরান, পাকিস্তানের স্বস্তি

October 8, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম ডেস্ক

দুবাই টেস্টে দাপটেই এগিয়ে যাচ্ছে পাকিস্তান। ১ম ইনিংসে বড় স্কোরই গড়েছে তারা। আগের দিন শতরান পেয়েছিলেন মোহাম্মদ হাফিজ। সোমবার টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করলেন হ্যারিস সোহেল। তার ক্যারিয়ারের প্রথম তিন অঙ্কের স্কোরে স্বস্তিতে রয়েছে পাকিস্তান।

সোমবার দুবাই টেস্টের ১ম ইনিংস ৪৮২ রান তুলে অলআউট হয়েছে সরফরাজ আহমেদের দল। হ্যারিস সোহেল ১১০ রান করে ধরেন সাজঘরের পথ। আসাদ শফিক ৮০ রান তুলেন। তারপর বিনা উইকেটে ১৩ ওভারে ৩০ রান করেছে অস্ট্রেলিয়া।

পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে ৪৫২ রান পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। যদিও হাতে আছে পুরো দশ উইকেট। কিন্তু মঙ্গলবার পাকিস্তানি বোলারদের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে অজি ব্যাটসম্যানদের।

সিরিজের প্রথম টেস্টে দলে জায়গা পেয়ে আস্থার প্রমাণ দিলেন হ্যারিস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনভর বেশ দক্ষতার সঙ্গে খেলেন তিনি। ক্যারিয়ারের প্রথম টেস্ট শতরান পেতে খেলেন ২২৩ বল। যাতে ছিল ৭ চার ও ২ ছক্কা। পঞ্চম উইকেটে আসাদ শফিক নিয়ে দলকে বিপর্যয় থেকে রক্ষা করেন তিনি। ২৪০ বলে ৯ চারে ১ ছয়ে ১১০ রান তুলে আউট হন হ্যারিস। আর শফিক ফিরেন ৮০ রানে।

এই দু’জন বিদায় নিতেই দ্রুত শেষ হয়ে যায় পাকিস্তানের ১ম ইনিংস। অজি বোলার পিটার সিডল ৫৮ রানে নেন ৩ উইকেট।

তারপর ব্যাট করতে নেমে ঠান্ডা মাথায় খেলেছেন উসমান খাজা (১৭)ও অভিষিক্ত অ্যারন ফিঞ্চ (১৩)।

সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ১ম ইনিংসে ১৬৪.২ ওভারে ৪৮২/১০ (আগের দিন ২৫৫/৩)(হারিস ১১০, আব্বাস ১, শফিক ৮০, বাবর ৪, সরফরাজ ১৫, বিলাল ১২, ওয়াহাব ৭*, ইয়াসির ৩; স্টার্ক ১/৯০, সিডল ৩/৫৮, লায়ন ২/১১৪, হল্যান্ড ১/১২৬, লাবুশেন ১/২৯)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৩ ওভারে ৩০/০ (খাওয়াজা ১৭*, ফিঞ্চ ১৩*; আব্বাস ০/৯, ওয়াহাব ০/৬, ইয়াসির ০/১৪, হাফিজ ০/১)।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD