Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

March 31, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জয়ের ছন্দে উড়ছিল বাংলাদেশ। সাকিব আল হাসানের দল জয়ের সঙ্গে গড়ছিল একের পর এক রেকর্ড! কিন্তু উড়তে থাকা সেই দলটাকেই মাটিতে নামিয়ে আনল আয়ারল্যান্ড। ছুটির দিনের শুক্রবার হার দেখল টাইগাররা।

সিরিজের শেষ ম্যাচে এসে বড় ব্যবধানে জিতেছে আয়ারল্যান্ড। ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটে জয়ে হোয়াইটওয়াশ এড়াল তারা। টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতল ২-১ ব্যবধানে।

চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ আগে ব্যাটিং করে হতাশ করে। সাকিবের দল মাত্র ১২৪ রান করে। জবাব দিতে নেমে পল স্টার্লিংয়ের ঝড়ো ফিফটিতে সহজেই জয়ের বন্দরে পা রাখে সফরকারীরা। ৪১ বলে সর্বোচ্চ ৭৭ রান করেন স্টার্লিং। ক্যাম্পার ১৬ ও টেক্টর ১৪ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন তাসকিন-শরিফুল-রিশাদ।

বাংলাদেশ আগ্রাসী ব্যাটিংয়ে আগের দুই ম্যাচে দুইশ ছোঁয়া সংগ্রহ গড়েছিল। এবকার বড় শট খেলে নিয়মিত উইকেট হারিয়ে কিছুই করা হয়নি। ব্যাটে ব্যর্থ দল। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটিতে ৫ চার ও ২ ছক্কায় ৪২ বলে ৫১ রান করে শামীম পাটোয়ারী যা একটু লড়াই করলেন। অন্যরা লড়তে পারলেন না।

অবশ্য সিরিজ আগেই নিশ্চিত করেছিল সাকিবের দল। টানা ষষ্ঠ জয় ও দ্বিতীয় সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার হাতছানি ছিল। সেটা হলো না।

এবার টেস্ট মিশন। বাংলাদেশ-আয়ারল্যান্ড মুখোমুখি হবে একমাত্র টেস্টে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এটি আগামী মঙ্গলবার, ৪ এপ্রিল।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ১৯.২ ওভারে ১২৪/১০ (লিটন ৫, রনি ১৪, শান্ত ৪, সাকিব ৬, হৃদয় ১২, শামীম ৫১, রিশাদ ৮, তাসকিন ০, নাসুম ১৩, শরিফুল ৫, হাসান ২*; হ্যান্ড ২.২-০-১৫-১, মার্ক অ্যাডায়ার ৪-০-২৫-৩, টেক্টর ৪-০-২৮-১, ক্যাম্পার ৪-০-২৩-১, হোয়াইট ২-০-১৫-১, হামফ্রেজ ২-০-১০-২, ডেল্যানি ১-০-৭-১)।

আয়ারল্যান্ড: ১৪ ওভারে ১২৬/৩ (স্টার্লিং ৭৭, রস অ্যাডায়ার ৭, টাকার ৪, টেক্টর ১৪, ক্যাম্পার ১৬; তাসকিন ৪-০-২৮-১, সাকিব ২-০-১৫-০, হাসান ২-০-২৬-০, শরিফুল ২-০-২৫-১, নাসুম ১-০-১২-০, রিশাদ ৩-০-১৯-১)।

ফল: আয়ারল্যান্ড ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: পল স্টার্লিং

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।
সিরিজসেরা: তাসকিন আহমেদ।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD