Wednesday, April 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হোম অব ক্রিকেটের ফ্লাড লাইটে আগুন

August 14, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হোম অব ক্রিকেটের ফ্লাড লাইটে আগুন
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়া কাপ ক্রিকেটের আগে এখন ক্লোজ ডোর অনুশীলন করছে বাংলাদেশ। সবার আড়ালে চলছে জাতীয় দলের ক্রিকেটারদের রুদ্ধদ্বার অনুশীলন। কিন্তু তার মধ্যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল সোমবার বিকেলে। হঠাৎই আগুন ধরে দেখা গেল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটে। হোম অব ক্রিকেটের কয়েকটি বাতিতে আগুন দেখা গেল!

সোমবার বৃষ্টিও বেশ ভুগিয়েছে। এরমধ্যে বিকেলে নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টা দেড়েক পর শুরু হয় জাতীয় দলের মাঠের অনুশীলন। মেঘলা আকাশ আর চারপাশ গুমোট থাকায় ফ্লাড লাইট জ্বালানো হয়। কিন্তু সেটি করতেইই সমস্যা দেখা দিল।

ম্যাচের আবহে তখন ব্যাটিং করছিলেন মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্ত তখনই পূর্ব গ্যালারির কাছের ফ্লাডলাইটে আগুন দেখা যায়। তারপরই পুরো দল অনুশীলন বন্ধ করে দাঁড়িয়ে যায়। যদিও আগুন বেশিক্ষণ থাকেনি। পরিস্থিতি স্বাভাবিক হতেই শুরু হয় ফের অনুশীলন।

গণমাধ্যমে বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন বলেন, ‘ফ্লাড লাইটের নিচের দিকে আগুন ধরেছিল। এখানে বিষয়টা হলো, টানা বৃষ্টির কারণে শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। যে কারণে কিছু বাতিতে আগুন ধরে যায়। আমরা টের পেয়ে সার্কিট বন্ধ করে দেওয়ার পর নিভে যায় আগুন। ক্ষতিগ্রস্ত সার্কিটগুলোতে কাজ করতে হবে। কিছু সার্কিট হয়তো বদলে দিতে হবে। ফ্লাড লাইটে তেমন বড় কোনো সমস্যা হয়নি। আশা করছি, সার্কিট বদলে দিলেই সমাধান হয়ে যাবে। সবকিছু এখন নিয়ন্ত্রণে।’

গত শনিবার এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

Previous Post

কেন মাহমুদউল্লাহকে দলে রাখেনি নির্বাচকরা

Next Post

রিয়াদ লড়বেন বিশ্বাস সুজনের

Related Posts

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা
বিশেষ প্রতিবেদন

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা

4
জালমির আবদার রাখল বিসিবি, থাকছেন শরিফুল-নাহিদ
বিশেষ প্রতিবেদন

বিদায়ের ম্যাচে ছাপ রেখে দেশে ফিরছেন দুই বাংলাদেশি পেসার

6
দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

3
Next Post
রিয়াদ লড়বেন বিশ্বাস সুজনের

রিয়াদ লড়বেন বিশ্বাস সুজনের

Discussion about this post

সর্বশেষ..

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা

by cricbdadmin
0
4

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর পল্টন ময়দানে আয়োজিত বৈশাখী ক্রীড়া উৎসব থেকে দেশের প্রতিটি জেলায় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা দিয়েছে...

জালমির আবদার রাখল বিসিবি, থাকছেন শরিফুল-নাহিদ

বিদায়ের ম্যাচে ছাপ রেখে দেশে ফিরছেন দুই বাংলাদেশি পেসার

by cricbdadmin
0
6

পাকিস্তান সুপার লিগে আবারও আলো ছড়ালেন বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা। পেশোয়ার জালমির জার্সিতে মুলতান সুলতান্সের বিপক্ষে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগকে ঘিরে অনিশ্চয়তার দীর্ঘ অধ্যায় শেষে এবার সামনে এগোনোর ইঙ্গিত মিলছে। দলবদলের তারিখ ঘোষণার পর ঘরোয়া ক্রিকেটে ফের...

শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের পরও সমীকরণ মিলল না রূপগঞ্জের

ডিপিএল মাঠে ফেরার পথে, ১৮-১৯ এপ্রিল দলবদল

by cricbdadmin
0
10

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তা অবশেষে কাটল। তামিম ইকবালের নেতৃত্বে নতুন কমিটি...

নারী ক্রিকেটের অর্জনে গর্ব, নারী দিবসে বিশেষ বার্তা মিরাজের

বাংলাদেশ অংশ নিয়েই পাচ্ছে ৩ কোটির বেশি

by cricbdadmin
0
8

নারী ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে নতুন ইতিহাস গড়ল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবার ঘোষণা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD