Saturday, April 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হেসে-খেলে সিরিজ জয় বাংলাদেশের

March 29, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হেসে-খেলে সিরিজ জয় বাংলাদেশের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

একেই বলে হেসে-খেলে জয়! আয়ারল্যান্ডকে নিয়ে রীতিমতো খেলল বাংলাদেশ। প্রথমে ওয়ানডে সিরিজ। এবার টি-টুয়েন্টিতেও দাপট টাইগারদের। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বুধবার আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে এক ম্যাচ বাকি রেখে সিরিজ জিতল বাংলাদেশ।

চ্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসের পরই নামে বৃষ্টি।শিঙ্কা জাগছিল, ম্যাচটা হবে তো? বৃষ্টি থামলে খেলা নেমে আসে ১৭ ওভারে। তারপরই মাঠে শুরু লিটন দাস ও রনি তালুকদারের ঝড়। চার-ছক্কার ভেসে উদ্বোধনী জুটির রেকর্ড গড়েন দুজন। বাংলাদেশ পায় বড় পুঁজি। এরপর সাকিব আল হাসানবেল হাতে দেখালেন ম্যাজিক। শিকার করলেন ৫ উইকেট। যার পথ ধরে ৭৭ রানের অনায়াস জয়! প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে ২২ রান। তিন ম্যাচ সিরিজ একটি আগেই দল জিতে নিল।

২০ ওভারে বাংলাদেশ তুলে ৩ উইতেটে ২০২ রান। রান তাড়ায় লড়াই জমাতেই পারেনি সফরকারী আইরিশরা। এরপর ১৭ ওভারে তারা তুলে ১২৫ রান। টি-টুয়েন্টিতে রানের দিক থেকে বাংলাদেশের বড় জয় আছে মাত্রএকটি। ২০২১ বিশ্বকাপে পাপুয়া নিউগিনিকে হারিয়েছিল ৮৪ রানে।

এদিন লিটন-রনির জুটিতে ১২৪ রান আসে মাত্র ৫৬ বলে। বাংলাদেশের হয়ে টি-টুয়েন্টিতে যা সেরা উদ্বোধনী জুটি।

২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ১২৫ রান করে আয়ারল্যান্ড। সাকিব একাই নেন ৫ উইকেট। তাসকিন ৩টি ও হাসান নেন ১ উইকেট। এদিন টিম সাউদিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে উইকেট শিকারের শীর্ষে উঠে যান সাকিব। ম্যাচের সেরা তিনিই।

এনিয়ে টানা দুটি সিরিজ জিতল বাংলাদেশ। এর সঙ্গে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো জিতল টানা পাঁচ টি-টুয়েন্টি ম্যাচ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

৩১ মার্চ সিরিজের শেষ ম্যাচে লড়বে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ১৭ ওভারে ২০২/৩ (লিটন ৮৩, রনি ৪৪, সাকিব ৩৮, হৃদয় ২৪, শান্ত ২; ডেল্যানি ২-০-২৪-০, মার্ক অ্যাডায়ার ৪-০-৫২-১, হিউম ৩-০-৪৯-০, হ্যান্ড ১-০-১৯-০, হোয়াইট ৪-০-২৮-২, টেক্টর ২-০-১৭-০, ক্যাম্পার ১-০-১০-০)

আয়ারল্যান্ড: ১৭ ওভারে ১২৫/৯ (স্টার্লিং ০, অ্যাডায়ার ৬, টাকার ৫, টেক্টর ২২, ডেল্যানি ৬, ডকরেল ২, ক্যাম্পার ৫০, অ্যাডায়ার ৬, হ্যান্ড ২, হিউম ২০, হোয়াইট ২; তাসকিন ৪-০-২৭-৩, সাকিব ৪-০-২২-৫, নাসুম ৩-০-৩৭-০, মিরাজ ১-০-৯-০, হাসান ২-০-৬-১, মুস্তাফিজ ৩-০-২১-০)

ফল: বাংলাদেশ ৭৭ রানে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে।
ম্যাচসেরা: সাকিব আল হাসান।

Previous Post

লিটনের সঙ্গে রেকর্ড বাংলাদেশেরও

Next Post

টি-টুয়েন্টিতে সবাইকে ছাড়িয়ে সাকিব

Related Posts

হাতে চোট পেলেন নাহিদ রানা
বিশেষ প্রতিবেদন

হাতে চোট পেলেন নাহিদ রানা

4
অমিতের সেঞ্চুরিতে গড়া ভিত, ইবাদত-খালেদে শেষ মধ্যাঞ্চল
বিশেষ প্রতিবেদন

অমিতের সেঞ্চুরিতে গড়া ভিত, ইবাদত-খালেদে শেষ মধ্যাঞ্চল

5
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

9
Next Post
টি-টুয়েন্টিতে সবাইকে ছাড়িয়ে সাকিব

টি-টুয়েন্টিতে সবাইকে ছাড়িয়ে সাকিব

Discussion about this post

সর্বশেষ..

হাতে চোট পেলেন নাহিদ রানা

হাতে চোট পেলেন নাহিদ রানা

by cricbdadmin
0
4

সিরিজজুড়ে গতির ঝড় তুলে আলো কেড়ে নিয়েছিলেন নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ‘সেরা খেলোয়াড়’ পুরস্কার হাতে নিয়ে সময়টা...

অমিতের সেঞ্চুরিতে গড়া ভিত, ইবাদত-খালেদে শেষ মধ্যাঞ্চল

অমিতের সেঞ্চুরিতে গড়া ভিত, ইবাদত-খালেদে শেষ মধ্যাঞ্চল

by cricbdadmin
0
5

সিলেট আন্তর্জাতিক ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের লড়াইটি পরিণত হয়েছে একপেশে ম্যাচে। শুরু থেকেই নিয়ন্ত্রণে থাকা...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

by cricbdadmin
0
9

শুরুর ধাক্কা সামলে এখন ছন্দে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টানা চার সিরিজ হার দিয়ে শুরু হলেও সেই হতাশা...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

সাত বছর পর ফাইফার, এলিট তালিকায় মুস্তাফিজ

by cricbdadmin
0
5

চোটে ছিটকে থাকা থেকে ম্যাচ জেতানো নায়ক-এক ম্যাচেই যেন গল্পটা বদলে দিলেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে...

পিএসএল খেলা হচ্ছে না মুস্তাফিজ-নাহিদের

পিএসএল খেলা হচ্ছে না মুস্তাফিজ-নাহিদের

by cricbdadmin
0
2

পাকিস্তান সুপার লিগের চলতি আসরে আর ফেরা হচ্ছে না মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। জাতীয় দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD