Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হাড় কাঁপানো শীতে অনুশীলন শ্রীলঙ্কার

January 14, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
লঙ্কানদের ভয় পাইয়ে দিল আফগানরা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

শীতে কাবু গোটা বাংলাদেশ। পৌষে হাড়কাঁপানো শীতের পর মাঘ মাসের প্রথম দিনটাও কুয়াশায় ঢাকা। তারই মধ্য দিয়ে শুরু হয়ে গেল অনুশীলন। রোববার সকালে আলসেমি দুরে রেখে নির্ধারিত সময়ের আধাঘণ্টা আগেই চন্ডিকা হাথুরুসিংহে। সঙ্গে তার নতুন শিষ্যরা। মিরপুরের একাডেমিতে অনুশীলনে সকাল সাড়ে নয়টায় হাজির সবাই! সাড়ে তিন বছর বাংলাদেশে কাটানো হাথুরুসিংহেকে অবশ্য খোশ মেজাজে দেখা যায়নি।

অনুশীলনের শুরুতে দলের ক্রিকেটারদের সঙ্গে নিজেও ওয়ার্মআপ সারেন হাথুরুসিংহে। তারপর কোচিং স্টাফদের সঙ্গে অনুশীলন সেরে নেন। তারপরই শ্রীলঙ্কান কোচ অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে আলোচনা করেন তিনি।

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে সোমবার শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের আরেক দল শ্রীলঙ্কা সেই দলটির অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ জানালেন, ‘বাংলাদেশের কন্ডিশনে তাদের বিপক্ষে খেলা বেশ চ্যালেঞ্জের। বিগত কয়েকটি সিরিজের মধ্যে ঘরের মাঠে তারা মাত্র একটিতে হেরেছে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে জিতেছে তারা। যে কারণে নিজেদের মাঠে ওরা ভয়ঙ্কর প্রতিপক্ষ।’

একটা বিরতি শেষে ওয়ানডে ক্রিকেটে আবারো অধিনায়কত্ব ফিরে পেলেন ম্যাথুজ। তবে তার ফিটনেস এখনো তেমন চাঙ্গা হয়নি। তিনি বলেন, ‘দেখুন, প্রথম কয়েকটি ম্যাচে আমি বল করব না। ফিটনেস ভালোই যাচ্ছে। এ অবস্থায় ফিটনেসের প্রতি আরও যত্নবান হতে চাই।’
ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা দল-

অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাতিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকবেলা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশাঙ্কা, আকিলা ধনঞ্জয়, লাকশান সান্দাকান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

Previous Post

সাকিব-মুস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি রূপি

Next Post

মাইলফলকের সামনে তামিম-সাকিব

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
সাকিব-তামিম দুই বন্ধুর দাপট

মাইলফলকের সামনে তামিম-সাকিব

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD