ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পরিবেশের সঙ্গে মাটিয়ে নিতে পারেনি টাইগাররা। প্রচন্ড গরমের দেশ থেকে কনকনেঠাণ্ডা বাতাসের দেশে গিয়ে নাজেহাল সাকিব আল হাসানের দল। হিলস ক্রিকেট ক্লাব মাঠে আয়ারল্যান্ড ‘এ’ সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যেখানে আইরিশদের কাছে ৮৮ রানে হেরেছে অতিথিরা।
রোববার ডাবলিনে আয়ারল্যান্ড উলভস নামে পরিচিত আইরিশদের ‘এ’ দল ৫০ ওভারে করে ৩০৭ রান। জবাব দিতে নেমে বাংলাদেশ অলআউট ২১৯ রানে। সব মিলিয়ে প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যান-বোলার সবাই হতাশ করলেন!
প্রস্তুতি এই ম্যাচটিতে অবশ্য বাংলাদেশ দলে ছিলেন না মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, সাইফ উদ্দিন, আবু জায়েদ, নাঈম হাসান ও ইয়াসির আলি। নেতৃত্ব ছিলেন সাকিব আল হাসান।
মঙ্গলবার ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের লড়াই শুরু করবে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। যারা রোববার উদ্বোধনী ম্যাচে ১৯৬ রানে জিতেছে। উইন্ডিজের ৩৮১ রান তাড়ায় ৩৪ ওভার ৪ বলে ১৮৫ রানে অলআউট আইরিশরা।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড উলভস: ৫০ ওভারে ৩০৭/৮ (টেক্টর ১৫, ম্যাককলাম ১০২, শ্যানন ১৮, সিমি ৯১, টেক্টর ৮, গেটকেক ৯, ডোহেনি ১, রক ৯, কেইন ২৭*, ইয়াং ১২*; রুবেল ৯-০-৬৩-২, তাসকিন ১০-০-৬৬-৩, ফরহাদ ১০-০-৬৬-১, সাকিব ১০-১-৩০-১, মিরাজ ৬-০-৪৪-১, সাব্বির ৫-০-৩৫-০)।
বাংলাদেশ: ৪২.৪ ওভারে ২১৯/১০ (তামিম ২১, লিটন ২৬, সাকিব ৫৪, মুশফিক ১১, মিঠুন ১৩, মাহমুদউল্লাহ ৩৭, সাব্বির ০, মিরাজ ৫, ফরহাদ ১৫, তাসকিন ১৪, রুবেল ২*; ইয়াং ৭.৪-০-৩০-১, কেইন ৯-২-৩৮-২, চেইস ৭-০-২৯-১, গেটকেক ৯-০-৫৭-১, সিমি ৯-০-৫১-৪, টেক্টর ১-০-৯-০)
ফল: আয়ারল্যান্ড উলভস ৮৮ রানে জয়ী



