Thursday, July 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হঠাৎ থামল মুস্তাফিজের ইংল্যান্ড মিশন

July 23, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলার কথা থাকলেও চোটের কারণে এবারের আসর থেকে ছিটকে গেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে বার্মিংহাম ফিনিক্স।

জিম্বাবুয়ে সফরের প্রথম ওয়ানডেতে চোট পাওয়ার পর পুরো সিরিজ থেকেই ছিটকে যান মুস্তাফিজ। এরপর সফরের মাঝপথেই দেশে ফিরে আসেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছিলেন, এই চোট থেকে সেরে উঠতে তার প্রায় চার সপ্তাহ সময় লাগবে। তখন থেকেই দ্য হান্ড্রেডে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

তবে শুরুতে বার্মিংহাম ফিনিক্স জানিয়েছিল, খেলতে না পারলেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ইংল্যান্ডে যাবেন মুস্তাফিজ। সেখানে তার চোটের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই এসেছে তার বিপক্ষে। ক্লাবটি জানিয়েছে, জিম্বাবুয়ে সিরিজে পাওয়া চোটের কারণেই তিনি এবারের আসরে খেলতে পারবেন না। একই সঙ্গে তার বদলি ক্রিকেটারের নামও শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

ড্রাফট থেকে এক লাখ পাউন্ডে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল বার্মিংহাম ফিনিক্স। গত ২১ জুলাই শুরু হয়েছে দ্য হান্ড্রেডের নতুন মৌসুম, যার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৬ আগস্ট।

চলতি বছর আইপিএলেও সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার কারণে শেষ পর্যন্ত তাকে দলে রাখা সম্ভব হয়নি। এবার দ্য হান্ড্রেডে অভিষেকের সুযোগ পেলেও চোটের কারণে সেই সম্ভাবনাও শেষ হয়ে গেল।

দ্য হান্ড্রেডে খেলতে পারলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কৃতিত্ব গড়তেন মুস্তাফিজুর রহমান। তবে ইনজুরির কারণে সেই ইতিহাস গড়ার সুযোগ আপাতত হাতছাড়া হলো বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।

Previous Post

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ

Related Posts

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ

3
ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন
বিশেষ প্রতিবেদন

দুই বছরের চুক্তিতে বিসিবিতে নতুন মিশনে সুজন

5
জরিমানা দিতে হচ্ছে লিটন-মেহেদিকে
বিশেষ প্রতিবেদন

জরিমানা দিতে হচ্ছে লিটন-মেহেদিকে

7

Discussion about this post

সর্বশেষ..

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

হঠাৎ থামল মুস্তাফিজের ইংল্যান্ড মিশন

by cricbdadmin
0
1

ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলার কথা থাকলেও চোটের কারণে এবারের আসর থেকে ছিটকে গেছেন...

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ

by cricbdadmin
0
3

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২৭ সালের আন্তর্জাতিক ক্রিকেট সূচি প্রকাশ করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছর ইংল্যান্ড সফর...

ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন

দুই বছরের চুক্তিতে বিসিবিতে নতুন মিশনে সুজন

by cricbdadmin
0
5

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন আবারও ফিরলেন দেশের ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার কাজে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

জরিমানা দিতে হচ্ছে লিটন-মেহেদিকে

জরিমানা দিতে হচ্ছে লিটন-মেহেদিকে

by cricbdadmin
0
7

জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও শেখ মেহেদি হাসানের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট...

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দুই দল

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দুই দল

by cricbdadmin
0
7

একই সফরে দক্ষিণ আফ্রিকায় মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশের নারী ও পুরুষ-দুই ইমার্জিং দল। তবে দুই দলের মিশন আলাদা। নারী ইমার্জিং...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD