Thursday, July 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হঠাৎ টেস্ট দলে ফিরলেন শরিফুল

June 20, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মুস্তাফিজই সব ‘শেখান-বোঝান’
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টেই ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। তাইতো দ্বিতীয় টেস্টের আগে শক্তি বাড়াতে চাইছে টিম ম্যানেজম্যান্ট। বাংলাদেশের পেস আক্রমণে যুক্ত হচ্ছেন শরিফুল ইসলাম। ইনজুরিতে ছিলেন তিনি। এ কারণেই রাখা হয়নি টেস্ট দলে। কিন্তু হঠাৎ করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলেও ডাক মিলল শরিফুলের।

এর আগে এনামুল হক বিজয়কে অন্তর্ভুক্ত করা হয় টেস্ট দলে। আর শরিফুল ছিলেন না টেস্ট স্কোয়াডে। ওয়ানডে ও টি-টুয়েন্টি দলে ছিলেন এই পেসার। তাকে দলে দ্রুত ফেরানোর খবরটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার রাতেই ওয়েস্ট ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পথে দেশ ছাড়ার কথা শরিফুলের।

বিসিবি বিবৃতিতে লিখেছে, ‘বাঁহাতি পেসার শরিফুল ইসলাম টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য সেন্ট লুসিয়ার উদ্দেশে আজ রাতে ঢাকা ছাড়বেন। ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে। ২১ বছর বয়সী এই পেসার ২০২১ সালের এপ্রিলে অভিষেকের পর থেকে বাংলাদেশের জার্সিতে খেলেছেন চারটি টেস্ট।’

চট্টগ্রামে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান শরিফুল। ইনজুরি মুক্ত হওয়ার পর তার ২৪ জুন উইন্ডিজে যাওয়ার কথা ছিল। কিন্তু টেস্ট দলে ডাক পাওয়াতে যাচ্ছেন আগেই।

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের পেসারদের মধ্যে সৈয়দ খালেদ আহমেদ দুই ইনিংস মিলিয়ে তুলেছেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ইবাদত হোসেন নিয়েছেন দুই উইকেট। এক উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।

Previous Post

টেস্ট হেরে ব্যাটসম্যানদের কড়া হুঁশিয়ারি সাকিবের

Next Post

চুক্তি নবায়ন করলো না বিসিবি

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সামনে জিম্বাবুয়ের বিশ্বকাপ দল

5
বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‌্যাঙ্কিংয়ে সুখবর শুধু নাহিদের

5
বাংলাদেশে শেষ অ্যাডামস অধ্যায়, সামনে টেইট যুগ?
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের উন্নতিতে মুগ্ধ শন টেইট

7
Next Post
চুক্তি নবায়ন করলো না বিসিবি

চুক্তি নবায়ন করলো না বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশের সামনে জিম্বাবুয়ের বিশ্বকাপ দল

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত একেবারেই ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। হারারে টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ১৪২...

বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা

আইসিসি র‌্যাঙ্কিংয়ে সুখবর শুধু নাহিদের

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হারটা ছিল হতাশাজনক। তবে সেই ম্যাচেই রেকর্ড গড়া বোলিং করে ব্যক্তিগত স্বীকৃতি পেয়েছেন পেসার নাহিদ...

বাংলাদেশে শেষ অ্যাডামস অধ্যায়, সামনে টেইট যুগ?

বাংলাদেশের উন্নতিতে মুগ্ধ শন টেইট

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনেও নজর কাড়ছে। জাতীয় দলের সাবেক ফাস্ট বোলিং কোচ শন টেইট মনে করেন, সাম্প্রতিক সময়ে...

বাংলাদেশের কোচ হয়েই লক্ষ্যের কথা শোনালেন টেইট

বাংলাদেশ ছাড়ার কারণ জানালেন শন টেইট

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পর প্রথমবারের মতো নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন শন টেইট। অস্ট্রেলিয়ার সাবেক...

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

by cricbdadmin
0
7

ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত দুই গোলের ধাক্কায় কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। কিন্তু শেষ ১৫ মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD