অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে শতরান করে জায়গা পেয়েছিলেন সর্বকালের সেরার পঞ্চম স্থানে। তৃতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করে স্টিভেন স্মিথ নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক সর্বকালের দ্বিতীয় সেরা রেটিং পয়েন্ট অর্জন করলেন।
পার্থ টেস্টে ২৩৯ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন স্মিথ। যা তার রেটিং পয়েন্ট বাড়িয়ে দিয়েছে আরও ৭। সব মিলিয়ে এখন অস্ট্রেলিয়া অধিনায়কের রেটিং পয়েন্ট ৯৪৫। তার সঙ্গে যৌথভাবে একই পয়েন্ট নিয়ে রয়েছেন ইংলিশ কিংবদন্তি লেন হাটনও।
৯৬১ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান। ১৯৪৮ সালের ১০ ফেব্রুয়ারি এ রেকর্ডটি করেছিলেন সাবেক এ অস্ট্রেলিয়ান। ৯৪২ রেটিং পয়েন্ট নিয়ে সর্বকালের চতুর্থ সেরা রেটিং পয়েন্ট যৌথভাবে জ্যাক হবস ও রিকি পন্টিংয়ের।









Discussion about this post