Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

স্মিথ-ওয়ার্নারের ম্যাচে নায়ক আফ্রিদি

January 6, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ম্যাচটা সত্যিকার অর্থেই ছিল স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রোববারই প্রথম দেখা গেছে তাদের। বল টেম্পারিং কেলেঙ্কারিতে জাতীয় দলে নির্বাসিত এই দুই অস্ট্রেলিয়ান তারকা অবশ্য তেমন কিছুই করতে পারলেন না। ম্যাচের নায়ক শহীদ খান আফ্রিদি। পাকিস্তানি এই ক্রিকেটারের দুর্দান্ত ব্যাটিংয়েই জয় নিয়ে মাঠ ছেড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে জয়ে শুরু করেছে দলটি। রোববার ৪ উইকেটে হারিয়েছে সিলেট সিক্সার্সকে।

মিরপুরের শেরেবাংলায় সিলেট সিক্সার্স প্রথমে ব্যাট করতে নেমে তুলে ১২৭ রান। জবাবে ১৯.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ২৫ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৯ রান করেন আফ্রিদি। শুরুতে সিলেটের ৮ উইকেটে ১২৭ রান করতে অবদান রাখেন নিকলস পুরান। ওয়েস্ট ইন্ডিজের এ বাঁহাতি ২৬ বলে ৫ চার ও ২ ছয়ে তুলেন ৪১ রান।

কুমিল্লার হয়ে সেই এভিন লুইস ও তামিম ইকবাল মিরপুরের উইকেটে মানিয়ে নিয়ে খেলতে শুরু করেন। কিন্তু আল আমিন হোসেনের বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন লুইস(৫)। মোহাম্মদ ইরফানের বলে বোল্ড হয়ে আউট ইমরুল। তৃতীয় উইকেটে অবশ্য অধিনায়ক স্টিভেন স্মিথ ও তামিম ইকবাল পথ দেখান ভিক্টোরিয়ানসদের। গড়েন ৩০ রানের জুটি। স্মিথ ফিরেন ১৬ রানে। প্রথমে আম্পায়ার দেননি আউট। পরে অবশ্য রিভিউয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে ফিরিয়ে আনন্দে মাতেন ডেভিড ওয়ার্নাররা।

এরপর শোয়েব মালিককে নিয়ে এগিয়ে যান তামিম। মালিক আউট অপয়া ১৩ রানে কাটা পড়েন। তবে  মাত্র ২৫ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৯ রান করে এক বল আগেই দলকে জয় এনে দেন আফ্রিদি। বুঝিয়ে দেন তিনি ফুরিয়ে যাননি!

এর আগে ব্যাট করতে নেমে মাত্র ১২৭ রান তুলে সিলেট। ওয়ার্নার ফিরেন ১৪ রানে। তবে বিতর্কিত রান আউট থামিয়ে দেয় সিলেট অধিনায়ককে। রান নেওয়ার সময় তৌহিদ হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতেই দুজন চলে যান এক প্রান্তে। টিভি রিপ্লে দেখে দেখা যায় ওয়ার্নার ক্রিজ ছুঁয়েছেন আগে। কিন্তু তৃতীয় আম্পায়ার আউট দেন ওয়ার্নারকেই!

সংক্ষিপ্ত স্কোর-

সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১২৭/৮ (লিটন ১, ওয়ার্নার ১৪, হৃদয় ৮, আফিফ ১৯, সাব্বির ৭, পুরান ৪১, অলক ১৯, তাসকিন ৪, লামিচানে ১*, আল আমিন ১*; মেহেদি হাসান ২/২৪, শহীদ ২/২২, সাইফুদ্দিন ২/১৩)।

কুমিল্লা ভিক্টোরিয়ানস: ১৯.৫ ওভারে ১৩০/৬ (তামিম ৩৫, লুইস ৫, ইমরুল ০, স্মিথ ১৬, মালিক ১৩, এনামুল ৫, আফ্রিদি ৩৯*, সাইফ ৫*; লামিচানে ২/১৬, আল আমিন হোসেন ২/২৭)।

ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ উইকেটে জয়ী

ম্যাচসেরা: শহিদ আফ্রিদি

Previous Post

ঢাকার মাঠে বিপিএলে একসঙ্গে স্মিথ-ওয়ার্নার

Next Post

ইতিহাস হাতছানি দিচ্ছে ভারতকে

Related Posts

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

6
অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

7
১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
বিশেষ প্রতিবেদন

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

8
Next Post

ইতিহাস হাতছানি দিচ্ছে ভারতকে

Discussion about this post

সর্বশেষ..

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে।...

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

by cricbdadmin
0
7

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি...

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
8

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
4

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD