Thursday, July 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

স্মিথকে ছোঁয়ার অপেক্ষায় কোহলি

November 26, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
স্মিথকে ছোঁয়ার অপেক্ষায় কোহলি
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ইডেন টেস্টে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা স্টিভেন স্মিথের সাথে পয়েন্ট ব্যবধান অনেকটা কমিয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের চেয়ে পিছিয়ে এ ডানহাতি আছেন কেবল ৩ পয়েন্টে।

বাংলাদেশের বিপক্ষে ইডেন টেস্টে একমাত্র ইনিংসে ১৩৬ রানের ইনিংসে কোহলির পয়েন্ট বেড়েছে ১৬। নতুন র‌্যাঙ্কিংয়ে তার পয়েন্ট ৯২৮। অন্যদিকে শীর্ষস্থান ধরে রাখলেও পাকিস্তানের বিপক্ষে ব্রিজবেন টেস্টে রান না পাওয়ায় ৬ পয়েন্ট হারিয়েছেন স্মিথ। তার বর্তমান পয়েন্ট ৯৩১।

এদিকে ব্রিজবেনে ক্যারিয়ার সর্বোচ্চ ১৮৫ রানের ইনিংস খেলেছিলেন আরেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। ২১ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ১৪তম অবস্থানে।

নিউজিল্যান্ডের কিপার ব্যাটসম্যান বিজে ওয়াটলিংও ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন। ইংল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ডাবল সেঞ্চুরি করে ১২ ধাপ এগিয়ে উঠেছেন ১২ নম্বরে। বেন স্টোকস প্রথমবারের মতো উঠে এসেছেন সেরা দশে। তিন ধাপ এগিয়ে তার অবস্থান নবম।

মায়াঙ্ক আগারওয়াল এক ধাপ এগিয়েছেন। প্রথম সেরা দশে উঠে আসা এই ব্যাটসম্যানের অবস্থান দশম। ভারত সফরে ব্যর্থতার ভিড়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যা একটু সাফল্য এসেছে মুশফিকুর রহিমের ব্যাটে। ইন্দোরের পর কলকাতা টেস্টেও অভিজ্ঞ এই ব্যাটসম্যান পেয়েছেন ফিফটির দেখা। চার ধাপ এগিয়ে ২৬তম অবস্থানে উঠে এসেছেন তিনি।

কিউই পেসার নিল ওয়েগনার বোলারদের র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা তৃতীয় অবস্থানে। তার বর্তমান রেটিং পয়েন্ট ৮১৬। রিচার্ড হ্যাডলি (৯০৯) ও ট্রেন্ট বোল্টের (৮২৫) পর যা নিউ জিল্যান্ডের কোন বোলারের সর্বোচ্চ রেটিং। এদিকে ভারতীয় পেসার ইশান্ত শর্মা তিন ধাপ এগিয়ে আছেন ১৭তম স্থানে। তুলে নিয়েছেন ক্যারিয়ারের সর্বোচ্চ ৭১৬ পয়েন্ট। ক্যারিয়ার সেরা পয়েন্ট পেয়েছেন উমেশ যাদবও। ৬৭২ পয়েন্ট নিয়ে তার অবস্থান ২১তম, এগিয়েছেন এক ধাপ।

Previous Post

লিটন-নাঈমকে নিয়ে চিন্তা নেই, মাহমুদউল্লাহ বিশ্রামে

Next Post

বিসিবির দাবি, প্রক্রিয়া মেনেই গেইলকে ড্রাফটে রাখা হয়েছিল

Related Posts

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের

8
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

5
নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের
বিশেষ প্রতিবেদন

নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের

8
Next Post
বিসিবির দাবি, প্রক্রিয়া মেনেই গেইলকে ড্রাফটে রাখা হয়েছিল

বিসিবির দাবি, প্রক্রিয়া মেনেই গেইলকে ড্রাফটে রাখা হয়েছিল

Discussion about this post

সর্বশেষ..

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। টেস্টে ইনিংস ব্যবধানে হার, ওয়ানডে সিরিজ খোয়ানোর পর এবার টি-টোয়েন্টি সিরিজও শুরু হলো...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্বও পেলেন তামিম ইকবাল। আইসিসির ফ্র্যাঞ্চাইজি...

নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের

নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের

by cricbdadmin
0
8

তরুণ পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়েও বড় সংগ্রহ গড়ে তুলেছে স্বাগতিক জিম্বাবুয়ে। বুলাওয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে...

তিন বছর পর ইয়াসিরের প্রত্যাবর্তন

তিন বছর পর ইয়াসিরের প্রত্যাবর্তন

by cricbdadmin
0
7

টেস্ট ও ওয়ানডে সিরিজে হতাশার পর এবার টি-টোয়েন্টি মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

টি-টোয়েন্টিতে জয়ের খোঁজে বাংলাদেশ

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত খুব বেশি সুখস্মৃতি জমা হয়নি বাংলাদেশের ঝুলিতে। টেস্টে ইনিংস ব্যবধানে হার, এরপর ওয়ানডে সিরিজও হাতছাড়া। তবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD