Friday, November 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home তারকার সংসার

স্ত্রীর পাশে থাকতে ছুটি মিলল সাকিবের

February 18, 2021
in তারকার সংসার, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
স্ত্রীর পাশে থাকতে ছুটি মিলল সাকিবের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

নতুন বছরের শুরুতেই সুখবরটা দিয়েছিলেন তিনি। তৃতীয়বারের মতো সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব আল হাসান। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চেয়ে আবেদন করেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কারণ তার ঘরে যখন আসবে সন্তান। সেই সময়টাতে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে চান সাকিব। এ কারণেই নিউজিল্যান্ডে যাওয়ার পরিকল্পনা নেই তার।

এই ভাবনা থেকেই বিসিবি বরাবর চিঠি দেন সাকিব আল হাসান। তিনি যে ছুটি চেয়েছিলেন সাকিব, তা মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপরাশেন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান। বৃহ্স্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘সে তো (নিউজিল্যান্ডে) যাচ্ছে না। এ জন্য সে চিঠি দিয়েছে। পরিবারের কাছে থাকতে ছুটি চেয়েছে। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা দিয়ে দিয়েছি।’

এর অর্থ নিউজিল্যান্ড সফরে তিনটি টি-টুয়েন্টি ও সমান সংখ্যক ওয়ানডেতে সাকিবকে ছাড়াই খেলতে নামবে বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড রওনা হওয়ার কথা টাইগারদের। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ মার্চ। পরের দুই ওয়ানডে ২৩ ও ২৬ মার্চ। তিন টি-টুয়েন্টি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফেরেন সাকিব আল হাসান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবগুলোতেই খেলেন তিনি। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে চোট পান সাকিব। এই চোট থেকে সেরে প্রথম ওয়ানডেতে নামেন সাকিব। তবে চট্টগ্রামে ফের চোটে পড়লে সিরিজ থেকে আউট হয়ে যান সাকিব।

সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন সাকিব।

Related Posts

ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?

0
কেমন আছেন স্ট্রেচারে মাঠ ছাড়া সাদমান?
বিশেষ প্রতিবেদন

কেমন আছেন স্ট্রেচারে মাঠ ছাড়া সাদমান?

0
হাসানের রেকর্ডের দিনে ব্যাটিং বিপর্যয়ে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হাসানের রেকর্ডের দিনে ব্যাটিং বিপর্যয়ে চাপে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD