টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম স্ত্রী কেফায়াত মন্ডিকে নিয়ে আছেন মালদ্বীপে। সেখানেই ছুটি কাটাচ্ছেন দু’জন। জাতীয় ক্রিকেট দলের আরেক তারকা তামিম ইকবাল বেড়াতে গেলেন মালয়েশিয়ায়। সঙ্গে আছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিক। ফেসবুকে নিজের অফিসিয়াল ফ্যানপেজে একটা সেলফি পোস্টও করলেন তামিম। যেখানে
ক্যাপশন এরকম, ‘ছুটি উপভোগ করতে আমার প্রিয় জায়গা মালয়েশিয়ায় এসেছি।’
মালয়েশিয়া বরাবরই তাদের প্রিয়। এখানেই পড়াশোনা করেছেন আয়েশা। লুকিয়ে তখন প্রেমিকার সঙ্গে দেখাও করেছেন তামিম। প্রিয় জায়গায় সেই স্মৃতি এবার ফিরে পাওয়ার পালা।
এরপরই ক্রিকেট নিয়ে ব্যস্ততা। আগামী জুনে বাংলাদেশ সফরে আসবে ভারত। তার আগে অবসরের সময়টা প্রিয়জনের সঙ্গে কাটিয়ে নিজেকে চাঙ্গা করে নিচ্ছেন পাকিস্তানের বিপক্ষে দারুণ সাফল্য পাওয়া তামিম।



