Monday, July 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

স্টয়েনিস ঝড়ে শ্রীলঙ্কাকে সহজেই হারাল অস্ট্রেলিয়া

October 25, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
স্টয়েনিস ঝড়ে শ্রীলঙ্কাকে সহজেই হারাল অস্ট্রেলিয়া
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। মঙ্গলবার পার্থে টস জিতে আগে বল হাতে নিয়ে দাপট দেখায় স্বাগতিক বোলাররা। যে কারণে সহজ লক্ষ্যমাত্রায় পেয়ে যায়। এর পেছনে শুরু থেকেই দারুনভাবেই ছুটতে থাকে অজিরা। এক পর্যায়ে অবশ্য ব্যাট হাতে ঝড় তোলেন মার্কাস স্টয়নিস। শুধু তাই নয় অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম বলে (১৭) এ ব্যাটার তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত তার ব্যাটে ভর করেই ৭ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছে অজিরা।

টস জিতে মঙ্গলবার আগে ফিল্ডিংয়ে নেমে শ্রীলঙ্কার ৬ উইকেট তুলে নিয়ে ১৫৭ রানে আটকে দেয় অজিরা। জবাবে মার্কাস স্টয়েনিসের তাণ্ডবে ১৬.৩ ওভারেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। স্টয়েনিস মাত্র ১৭ বলে ফিফটি করেন। আর ১৮ বলে ৪টি চার ও ৬ ছক্কায় অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ৪২ বলে ১ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। এছাড়া ডেভিড ওয়ার্নার ১১, মিচেল মার্শ ১৮ ও গ্লেন ম্যাক্সওয়েল ২৩ রানে অপরাজিত থাকেন।

রান তাড়ায় শুরু থেকেই ধীরে খেলে অস্ট্রেলিয়া। যে কারণে দলীয় ২৬ রানে ওয়ার্নারকে হারায় তারা। এরপর ৬০ রানে দ্বিতীয় ও ৮৯ রানে তৃতীয় উইকেট হারায়। তারা ৮৯ রান তুলেছিল ১২.২ ওভারে। এরপর মাঠে নামেন স্টয়েনিস। তিনি শুরু থেকেই ঝড় তোলেন। মাত্র ১৭ বলে ৪টি চার ও ৫ ছক্কায় ৫৩ করেন। যা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম ফিফটি। শেষ পর্যন্ত মাত্র ১৮ বল মোকাবিলা করে ৪টি চার ও ৬ ছক্কায়, ৩২৭.৭৭ স্ট্রাইক রেটে ৫৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে অবধারিতভাবে ম্যাচসেরাও হন তিনি।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ রানেই কুশাল মেন্ডিসের উইকেট হারায় লঙ্কানরা। সেখান থেকে পাথুম নিসাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা ৬৯ রানের জুটি গড়ে জবাব দেন। ৭৫ রানের মাথায় ধনঞ্জয়া ফিরেন ২৬ রান করে। দলীয় সংগ্রহ শতরান ছোঁয়ার আগে ফিরেন নিসাঙ্কা। ৪০ রান আসে তার ব্যাট থেকে। এরপর দ্রুত বেশ কয়েকটা উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে সপ্তম উইকেটে চারিথ আসালঙ্কা ও চামিকা করুণারত্নে ৩৭ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে ১৫৭ রানের সংগ্রহ দেন।

আসালঙ্কা ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৩৮ রানে। তার সঙ্গে ৭ বলে ২ চারে ১৪ রানে অপরাজিত থাকেন করুণারত্নে।

অস্ট্রেলিয়ার হয়ে জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাস্টন অ্যাগার ও গ্লেন ম্যাক্সওয়েল ১টি করে উইকেট নেন।

Previous Post

নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

Next Post

রুশো ঝড়ে এলোমেলো বাংলাদেশের বোলিং

Related Posts

মোসাদ্দেককে পেছনে ফেলে জুনের সেরা স্মিথ
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেককে পেছনে ফেলে জুনের সেরা স্মিথ

0
হৃদয়ের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়ের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ

2
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

যোগাযোগের ঘাটতি না শৃঙ্খলা ভঙ্গ? লিটনের ঘটনায় তদন্তে বিসিবি

7
Next Post
রুশো ঝড়ে এলোমেলো বাংলাদেশের বোলিং

রুশো ঝড়ে এলোমেলো বাংলাদেশের বোলিং

Discussion about this post

সর্বশেষ..

মোসাদ্দেককে পেছনে ফেলে জুনের সেরা স্মিথ

মোসাদ্দেককে পেছনে ফেলে জুনের সেরা স্মিথ

by cricbdadmin
0
0

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত টেস্ট সিরিজ খেলে জুন মাসের সেরা ক্রিকেটারের স্বীকৃতি নিজের করে নিয়েছেন নিউজিল্যান্ডের পেসার ন্যাথান স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেট...

হৃদয়ের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ

হৃদয়ের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ

by cricbdadmin
0
2

শুরুটা হয়েছিল হতাশা দিয়ে। সিরিজের প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশ দলকে ঘিরে আবারও প্রশ্ন উঠেছিল-বিদেশের মাটিতে কি আবারও ব্যর্থতার গল্পই...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

যোগাযোগের ঘাটতি না শৃঙ্খলা ভঙ্গ? লিটনের ঘটনায় তদন্তে বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বোর্ডের অনুমতি ছাড়া বিদেশ সফরের অভিযোগ। কেন্দ্রীয় চুক্তিবদ্ধ...

অপেক্ষার বদলে কাজের পথে হাসান মাহমুদ

হাসানের আগুনে স্পেলে গড়া ভিত, রোমাঞ্চকর জয় কলম্বোর

by cricbdadmin
0
8

একজন ট্রফি জেতান ব্যাট হাতে, আরেকজন জয়ের গল্পের ভিত্তিটা গড়ে দেন বল হাতে। লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো ক্যাপসের রোমাঞ্চকর জয়ের...

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

by cricbdadmin
0
4

  মেসির শেষ বিশ্বকাপের মঞ্চে স্পেনের উত্থান, তোরেসের গোলে লেখা হলো নতুন ইতিহাস! বিশ্বকাপের ফাইনাল মানেই শুধু একটি ম্যাচ নয়,...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD