Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সৌম্য-শান্তর ব্যাটে ভারতকে হারাল ইমার্জিং দল

November 16, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সৌম্য-শান্তর ব্যাটে ভারতকে হারাল ইমার্জিং দল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আগের ম্যাচের মতই ব্যাট হাতে জ্বলে ওঠেন সৌম্য সরকার। তাকে দারুণ সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত। দু’জনই তুলে নেন হাফসেঞ্চুরি। তবে ছয় রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলো নাজমুল। তবে শনিবার সাভারে ভারতকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ইমাজিং দল।

এসিসি ইমার্জিং টিমস কাপে ‘বি’গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। বিকেএসপির তিন নম্বর মাঠে আরমান জাফরের সেঞ্চুরির পরও ভারত ২৪৬ রানে আটকে যায়। ৪৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৬৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৩ রান করেন সৌম্য। অধিনায়ক শান্ত ৮৮ বলে তার ৯৪ রানের ইনিংসটি সাজান ১৪টি চার ও ২ ছক্কায়।

শনিবার শুরতেই মোহাম্মদ নাঈম শেখকে হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে ২১ ওভারে ১৪৪ রানের জুটি গড়েন সৌম্য ও শান্ত। টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি করা সৌম্যর বিদায়ে ভাঙে জুটি। আগের ম্যাচে অপরাজিত ৮৪ রান করেছিলেন তিনি। পরে ইয়াসির আলির সঙ্গে জুটি বেঁধে দলীয় সংগ্রহ দুইশ পার করে আউট হন শান্ত। আফিফের সঙ্গে আরেকটি চল্লিশ রানের জুটি গড়ে ফেরেন ইয়াসির। জয় তখন সময়ের ব্যাপার। আফিফ অপরাজিত থাকেন ৩৪ রানে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ৮৮ রানে হারিয়ে ফেলে চার উইকেট। পঞ্চম উইকেটে জাফর ও ভিনায়ক গুপ্তের ১২৫ রানের জুটি বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল। তবে সুমন-সৌম্যদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্য নাগালে রাখে বাংলাদেশ।

সুমন নিয়েছেন ৪ উইকেট। দুটি করে নেন সৌম্য ও তানভির ইসলাম।

সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ইমার্জিং দল: ৫০ ওভারে ২৪৬ (আরমান ১০৫, ভিনায়ক ৪০, আরিয়ান ৩৭, সনভির ২৬; হাসান ১০-০-৫১-১, সুমন ১০-০-৬৪-৪, তানভির ৯-০-৩৮-২, সৌম্য ১০-০-৫৩-২, মেহেদি ১০-১-২৬-১, আফিফ ১-০-১৩-০)

বাংলাদেশ ইমার্জিং দল: ৪২.১ ওভারে ২৫০/৪ (নাঈম ১৪, সৌম্য ৭৩, শান্ত ৯৪, ইয়াসির ২১, আফিফ ৩৪*, জাকির ২*; সৌরভ ১/৪৪, সানভির ১/৪২, সিদ্ধার্ত /৪৯, রাঠোড় ১/১৬)

ফল: বাংলাদেশ ইমার্জিং দল ৬ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: নাজমুল হোসেন শান্ত

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD