ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বুধবার শুরু হয়েছে ক্রিকেটার সৌম্য সরকারের জীবনে নতুন এক অধ্যায়। সাত পাকে বাঁধা পড়ছেন সৌম্য সরকার। প্রিয়ন্তি দেবনাথের সঙ্গে প্রেমের সফল পরিণতি হল। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন সৌম্য। এই ভিডিওতে নিজেদের পরিচয়, প্রেমের শুরুসহ একে অন্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সৌম্য-প্রিয়ন্তি।
প্রিয়ন্তি দেবনাথ পূজা বলেন- আমার বোনের রিসিপশনের দিন ও আমাকে প্রপোজ করে। একদম ভোরবেলা, ভোর ৪টা ১৪-তে সে আমাকে প্রপোজ করে। (সৌম্য জানান সালটা ছিল ২০১৬। তখন প্রিয়ন্তি বলে ওঠেন, ‘ও আপনার মনে আছে? আমি আপনাকে পরীক্ষা করছিলাম!’)
সৌম্য সরকার বলেন- সে যখনই আসে, আশা করে, আমি সঙ্গে সঙ্গে বলব তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি তা কখনোই বলি না তাকে। এই জিনিসিটা নিয়ে সে সারক্ষণ আমার সঙ্গে কথা বলতেই থাকে।
প্রিয়ন্তি দেবনাথ পূজা- সামনা সামনি দেখার আগ পর্যন্ত সব সময় ছবিতেই দেখা হয়েছে আমাদের। সামনে যখন আমি তাকে দেখি, এটা পুরোপুরি ভিন্ন ছিল। কারণ সামনা সামনি সে হ্যান্ডসাম। সে লম্বা, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
দেখে নিন তাদের বিয়ে ছবি-
























Discussion about this post