Friday, May 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সেরা সময়ে লিটন

May 25, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
লিটনের ৫ রানের আক্ষেপ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি ভাল করেই জানেন পারফরম্যান্সই শেষ কথা। ব্যাট হাতে দাপট দেখাতে পারলেই মেলে প্রশংসা। সেই কাজটিই এখন করছেন লিটন কুমার দাস। ব্যাটিং পজিশন বড় নয় তার কাছে, পারফরম্যান্সই শেষ কথা। এখন তো টেস্টে লোয়ার অর্ডারে নেমেও দারুণ সফল। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে লিটন ওপেনার হলেও টেস্টে তিনি লোয়ার মিডল অর্ডারে।

টেস্ট ক্রিকেটে গোটা মৌসুম জুড়ে ব্যাট হাতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ঢাকা টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে পেয়েছেন শতরান। টেস্টে ২০২১ সাল থেকে এখন অব্দি শুরু থেকে হিসাব করলে লিটন দাসের চেয়ে বেশি রান করেছেন শুধু ইংল্যান্ডের জো রুট।

গত ১২ মাসে কোনও উইকেটকিপার ব্যাটসম্যান লিটনের চেয়ে বেশি রান তুলতে পারেননি।
দেখুন কার কী অবস্থান-
লিটন দাস- ৭১৫ রান
রিশভ পন্ত (ভারত)- ৫৬২ রান
অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া)- ৩৬২ রান
জশুয়া ডি সিলভা (ওয়েস্ট ইন্ডিজ)- ৩৩৯ রান
কাইল ভেরেনে (দক্ষিণ আফ্রিকা)- ৩০৪ রান

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ঢাকা টেস্টে ১৪১ রানের ইনিংস খেলে লিটন জানিয়ে রাখলেন ব্যাটিং অর্ডার নিয়ে ভাবেন না তিনি। টেস্টে সাত নম্বরে নেমে ২১ ইনিংস খেলেছেন। ছয়ে ১৫ বার। পাঁচে ছয়বার। দুইয়ে চারবার ও তিনে নামেন একবার। এরমধ্যে ছয় নম্বর নেমে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে তুলেছেন ৬১৫ রান। লিটন সবচেয়ে বেশি ২১ ইনিংস খেলেছেন সাতে। ঢাকা টেস্টেও এই জায়গায় খেললেন। পেয়ে গেলেন এই পজিশনে প্রথম সেঞ্চুরি। সবচেয়ে বেশি ৮৩৪ রান করেছেন এই পজিশনে নেমে। ছয় নম্বরে নেমে ৬১৫, আটে ৮৩, তিনে ৩৩, দুইয়ে ৭২, ওপেনিংয়ে নেমে তুলে ৮১।

সেই লিটন বলছিলেন, ‘দেখুন, সমালোচনা হবেই। আমার যেহেতু জীবনটা ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ভালো খেললে আপনারা বাহবা দেবেন বা জনগন দেবে, খারাপ খেললে সেইম জিনিসটাই করবে (সমালোচনা)। কারণ তারা চায়, আমি পারফর্ম করি। এই ব্যাপারটা আমাকে আর নাড়া দেয় না। আমি চেষ্টা করি, আমি কতখানি মনোযোগী অনুশীলনে, প্র্যাকটিস মেথডটা কী, আমার প্রক্রিয়াটা অনুসরণ করছি কিনা। প্রক্রিয়া অনুসরণ না করলে আমি নিজের কাছে অপরাধী যে, অনুসরণ করছি না। আমি স্রেফ আমার প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করি। ফলাফল ওপরওয়ালার হাতে।’

Previous Post

মুমিনুলদের জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

Next Post

আরেক স্বীকৃতি লিটন-মুশফিকের

Related Posts

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

10
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
Next Post
লিটন-মুশফিকের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের

আরেক স্বীকৃতি লিটন-মুশফিকের

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD