Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সেরাটা এখনো আসেনি: মাশরাফি

July 24, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
Mashrafe eyes comeback in October
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

মাশরাফি বিন মতুর্জা। সত্যিকারের এক কিংবদন্তি। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরাদের একজন। বারবারই তিনি আনন্দে ভাসিয়েছেন ক্রিকেটপ্রেমীদের। চাপের মুখে থেকেও ঠিকই ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা দিয়েছেন। তেমন করেই এবার ওয়েস্ট ইন্ডিজে তার স্পর্শেই পাল্টে গেল বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৮ রানের জয়নিয়ে মাঠ ছাড়ল টাইগাররা।

আর পেছনে ফেললেন এই ক্যারিবীয় সফরে সপ্তাহ তিনেক আগে মাত্র ৪৩ রানে অলআউটের দুঃস্বপ্ন! ওয়ানডেতে স্বস্তির এক জয় পেল টাইগাররা।

শুধু টেস্ট সিরিজে ব্যর্থতাই নয়, বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন কিছু মন্তব্য আরো কোনাঠাসা করে দেয় ক্রিকেটারদের। কথার বোমা ফাটিয়ে পাপন জানান সিনিয়রদের মধ্যে সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান নাকি টেস্টই খেলতে চাননা। আবার রুবেল হোসেনের টেস্ট নিয়ে আপত্তির কথাও উঠে আসে। এনিয়ে সমালোচনার মুখে যখন সাকিবরা, তখন গোটা দলটাকে জাগিয়ে তুললেন তিনি।

কেমন করে এই কাজটা আবারো করলেন তা জানিয়েছেন ফেসবুকে। সোমবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ এ আমাদের সময় টা ভাল যাচ্ছিল না। টেস্ট সিরিজ হারার পর সবাই মানসিক ভাবে ভাল ছিল না। কিন্তু সবার মনে এই বিশ্বাস ছিল যে আমাদের ভাল খেলার সামর্থ্য আছে। আমরা যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারি। আমাদের দিনে আমরা যেকোনো কিছু করার সামর্থ্য রাখি।’

গায়নায় উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তামিম ইকবাল করেন অপরাজিত ১৩০। সাকিব আল হাসান ৯৭। মাশরাফি বল হাতে নেন ৪ উইকেট।

দুঃসময়ে যারা ক্রিকেটারদের পাশে ছিলেন তাদের ধন্যবাদও দিলেন মাশরাফি। তিনি লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ এ প্রথম ওয়ানডেতে আমরা নিজেদেরকে ফিরে পেয়েছি। আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আমাদের দলের সবাইকে এবং সকল দর্শকদের যারা সবসময় আমাদের পাশে থেকেছে।’ একইসঙ্গে ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ও থাকল বাংলাদেশ অধিনায়কের ‘জেনে রাখুন, সেরাটা এখনো আসেনি!’

এ অবস্থায় বুধবার রাতে গায়নায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ খেলতে নামবে টাইগাররা। রাত সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচ। এখানে জিতলেই সিরিজটা হয়ে যাবে মাশরাফিদের।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD