Tuesday, June 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সেমিফাইনালে খেলতে পারবে বাংলাদেশ: রাজিন সালেহ

August 26, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সেমিফাইনালে খেলতে পারবে বাংলাদেশ: রাজিন সালেহ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে জায়গা পেলেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আসা এ দুই ব্যাটারকে দলে দেখে খুশি হয়েছেন বিসিবির কোচ ও সাবেক ক্রিকেটার রাজিন সালেহ।

তার মতে, সোহান ও সাইফের অন্তর্ভুক্তিতে দলের ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী হয়েছে। নির্বাচকদের সিদ্ধান্তকে সময়োপযোগী বলে আখ্যা দিয়ে রাজিন বলেন, ‘সোহানের জায়গাটা প্রাপ্য ছিল। সঠিক সময়ে তাকে নিয়েছে নির্বাচকেরা। সাইফ হাসানকেও সুযোগ দেওয়া হয়েছে, এটাও ইতিবাচক দিক। নতুন দলটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে।’

অভিজ্ঞতার ঘাটতি নিয়েও আশ্বস্ত রাজিন। তিনি মনে করেন, সিনিয়র ক্রিকেটারদের বিদায়ের পরও বর্তমান দল যথেষ্ট পরিপক্ব, ‘যখন পাঁচ মানে পান্ডব চলে গিয়েছে তখন তো অভিজ্ঞতা অবশ্যই কমে গিয়েছে। তবে এখনকার প্লেয়ারদের অনেকেই চার-পাঁচ বছর ধরে জাতীয় দলে খেলছে। তাই তাদের কাছ থেকে পারফরম্যান্স আসারই কথা।’

এশিয়া কাপে বাংলাদেশ দলের লক্ষ্য নিয়েও বাস্তবসম্মত প্রত্যাশা প্রকাশ করেছেন রাজিন সালেহ। চ্যাম্পিয়ন হওয়ার দাবি না তুললেও অন্তত সেমিফাইনালে খেলার মতো সামর্থ্য আছে বলে মনে করেন তিনি, ‘আমি বলছি না যে এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। তবে এই দলটা সেমিফাইনাল খেলতে পারবে, এমনকি ফাইনালেও উঠতে পারে।’

৩০ আগস্ট সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ওই সিরিজ শেষেই এশিয়া কাপে অংশ নিতে যাবে লিটন দাসরা। সেখানে হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে লড়াই দিয়ে শুরু হবে টাইগারদের মিশন।

Previous Post

বাংলাদেশ সফরে নেদারল্যান্ডস দলে তিন পরিবর্তন

Next Post

নিলামে রিয়াদসহ ২৩ বাংলাদেশি ক্রিকেটার

Related Posts

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
অনান্য খেলা

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

6
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

5
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

4
Next Post
নিলামে রিয়াদসহ ২৩ বাংলাদেশি ক্রিকেটার

নিলামে রিয়াদসহ ২৩ বাংলাদেশি ক্রিকেটার

Discussion about this post

সর্বশেষ..

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

by cricbdadmin
0
6

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

হারারে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার মাশুল গুনতে হয়েছে সফরকারীদের।...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার। সেই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ অভিযান।...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের ফেরার দিনক্ষণ জানাল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও...

২৬৪ রানে থামল জুটি!

ব্যর্থতার মাঝেও বাংলাদেশের জন্য সুখবর

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশা কাটছেই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর জিম্বাবুয়ে সফরেও ব্যাটিং ব্যর্থতা পিছু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD