Tuesday, March 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সেমিতে শেষ মাশরাফিদের স্বপ্ন যাত্রা

June 16, 2017
in ক্রিকেট ক্যানভাস, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আশা জাগিয়েও হার বাংলাদেশের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বপ্ন যাত্রা এগিয়ে নিতে পারল না বাংলাদেশ। সেমি ফাইনালে এসে ভাঙ্গল সেই যাত্রা। শক্তিশালী ভারতের কৌশলের কাছে ৯ উইকেটে হার মেনেছে টাইগাররা। শুরুতে ভুবেনশ্বর কুমার-জাসপ্রিত বুমরাদের দুর্দান্ত বোলিং তারপর রোহিত শর্মা, শিখর ধাওয়ান আর বিরাট কোহলি ব্যাটিংয়ের কাছেই শেষ মাশরাফি বিন মতুর্জাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন।
সহজ এই জয়ে ফেভারিট ভারত উঠে গেল ফাইনালে। ওভালে ১৮ জুন তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের। যারা ইংল্যান্ডের স্বপ্ন মাড়িয়ে উঠে এসেছে ফাইনালে।
বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে সেমি-ফাইনালের লড়াইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৫০ ওভারে বাংলাদেশ তুলে ২৬৪ রান। জবাব দিতে নেমে সহজে মাত্র ১ উইকেট হারিয়ে ৪০.১ ওভারেম্যাচ জিতে দুইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল ভারত।

প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিতে উঠে আরেক ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর ছিলেন মাশরাফিরা। কিন্তু এদিন বাস্তবতার জমিনে তাদের নামিয়ে আনেন ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচে রোহিত শর্মা তুলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তার আগে শিখর ধাওয়ান আউট হন ৪৬ রানে। তবে রোহিত ছিলেন অবিচল। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। করেন ১২৩ রান। অন্য প্রান্তে অধিনায়ক কোহলিও বুঝিয়ে দেন কেন তিনি ওয়ানডে ক্রিকেটে বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যান। ৯৬ রানে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংস খেলার পথে ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রান ক্লাবে সদস্য হয়ে যান।

এর আগে সৌম্য সরকার (০) বিদায়ে দিন শুরু হয় বাংলাদেশের। তিনে নেমে সাব্বির রহমান বেশি দূর যেতে পারেন নি। ২১ বলে ১৯ রান করে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড ফিরেন তিনি। তারপর তামিম-মুশফিক জুটি দলকে এগিয়ে নেন। এ জুটি ১২৩ রান করে ভাল কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। স্মরনীয় টুর্নামেন্টে ৭০ রান করেন তামিম। মুশফিকের ব্যাটে ৬১।

সাকিব ১৫ রান করেই আউট। তারপর মোসাদ্দেক (১৫) ও মাহমুদউল্লাহর (২১) দ্রুত বিদায়ে আরো চাপে পড়ে দল। এ অবস্থায় অধিনায়ক মাশরাফি ২৫ বলে করেন ৩০ রান।

ভুবনেশ্বর কুমার, বুমরাহ,যাদব দুটি করে উইকেট নেন। জাদেজা নিয়েছেন একটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৪/৭ (তামিম ৭০, সৌম্য ০, সাব্বির ১৯, মুশফিক ৬১, সাকিব ১৫, মাহমুদউল্লাহ ২১, মোসাদ্দেক ১৫, মাশরাফি ৩০*, তাসকিন ১১*; ভুবনেশ্বর ২/৫৩, বুমরাহ ২/৪০, অশ্বিন ০/৫৪,পান্ডিয়া ০/৩৪, জাদেজা ১/৪৮, যাদব ২/২২)

ভারত: ৪০.১ ওভারে ২৬৫/১ (রোহিত ১২৩*, ধাওয়ান ৪৬, কোহলি ৯৬*; মাশরাফি ১/২৯, মুস্তাফিজ ০/৫৩, তাসকিন ০/৪৯, রুবেল ০/৪৬, সাকিব ০/৫৪, মোসাদ্দেক ০/১৩, মাহমুদউল্লাহ ০/১০, সাব্বির ০/১১)

ফল: ভারত ৯ উইকেটে জয়ী

ম্যাচসেরা: রোহিত শর্মা

Previous Post

বাংলাদেশ ৫: ভারত ২৬

Next Post

বাংলাদেশ সফরে ১৩ সদস্যের অস্ট্রেলিয়া দল

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

5
মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ
বিশেষ প্রতিবেদন

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

3
পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার
বিশেষ প্রতিবেদন

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

7
Next Post
আগামী মাসে ঢাকায় অস্ট্রেলিয়া

বাংলাদেশ সফরে ১৩ সদস্যের অস্ট্রেলিয়া দল

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেল গঠনে বড় পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো চার সদস্যের নির্বাচক কমিটি ঘোষণা করা...

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

by cricbdadmin
0
3

ঈদের ছুটির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রশাসনিক অঙ্গনে আলোচনা থেমে নেই। ছুটির আবহে হঠাৎ করেই পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং...

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের ছয় ক্রিকেটার অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সোমবার...

একদিন পরই ফিরবেন মুশফিক, আশ্বাস প্রতিমন্ত্রীর

জেদ্দার দুশ্চিন্তা পেরিয়ে ঈদের প্রশান্তি, দোয়া চাইলেন মুশফিক

by cricbdadmin
0
4

পবিত্র ঈদুল ফিতর মুসলিম জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, আত্মিক প্রশান্তি আর পারস্পরিক ভালোবাসার বার্তা। এই উৎসবের দিনটিকে ঘিরে সবার...

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

by cricbdadmin
0
5

ঈদ মানেই পরিবার, শিকড় আর স্মৃতির টান, এই চিরচেনা অনুভূতিকেই যেন নতুন করে ছুঁয়ে দেখলেন তাসকিন আহমেদ। আর সেই আবেগের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD