Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সেমিতে ওঠার সামর্থ্য আছে বাংলাদেশের : মুশফিক

April 28, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সেমিতে ওঠার সামর্থ্য আছে বাংলাদেশের : মুশফিক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

২০০৭ সালে প্রথমবার দেশের জার্সিতে বিশ্বকাপে খেলেছিলেন। এরপর আরও দু’বার এ সৌভাগ্য হয়েছিল মুশফিকুর রহিমের। এবার তিনি ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই অন্যবারের তুলনায় এবার দায়িত্বও বেড়েছে। যা নিতে মোটেও পিছু হটছেন না এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। এরইমধ্যে বগুড়ার এ ক্রিকেটার রোববার সংবাদ সম্মেলনে বললেন, এবারের বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সামর্থ্য রয়েছে বাংলাদেশের।

প্রিমিয়ার লিগ চলায় গত কয়েকদিন আগে শুরু হওয়া বিশ্বকাপের অনুশীলন জমছিলো না বাংলাদেশের। তবে রোববার সাকিব আল হাসান ছাড়া সবাই যোগ দেওয়ার মিরপুরের হোম অব ক্রিকেট হয়ে ওঠে আনন্দমুখর।

রোববার সংবাদ সম্মেলনে এসে মুশফিক মনে করিয়ে দিলেন ২০০৭ সালের কথা। শুধু বিশ্বকাপ নয় জাতীয় দলের হয়ে যে কোনো ম্যাচই ক্রিকেটারদের জন্য গর্বের মুহূর্ত। আর টুর্নামেন্ট যদি হয় বিশ্বকাপ তাহলে ভালো করার আলাদা প্রেরণা তো থাকেই। দলে তিন-চারজন ক্রিকেটার আছেন যাঁরা এবার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলবেন। সবাই এই বিশ্বকাপ স্মরণীয় করে রাখতেই চান। এমনটাই মনে করেন মুশফিক, ‘আমরা তিন-চারজন আছি যাঁরা এবার চতুর্থ বিশ্বকাপ খেলব। অবশ্যই আমাদের ইচ্ছা আছে যেন স্মরণীয় করে রাখতে পারি। অবশ্যই এটা অনেক কঠিন কাজ। যে কোনো কাজই এত সহজে পাওয়া গেলে মজাটা আর ওরকম থাকে না।’ মুশফিক ছাড়াও তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার জন্য এটি হতে যাচ্ছে চতুর্থ বিশ্বকাপ।

বিশ্বকাপে দল নিয়ে নিজের ব্যক্তিগত লক্ষ্যের কথাও জানিয়েছেন মুশফিক, ‘ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, আমাদের দলের নকআউট পর্বে যাওয়ার যথেষ্ট সামর্থ্য আছে। আর নকআউট পর্বে গেলে যে কোনো কিছুই ঘটতে পারে এটাই সবাই জানে।’

আসছে বিশ্বকাপে গ্রুপপর্বে প্রতি দল খেলবে একে-অপরের বিপক্ষে। এরপর সরাসরি সেমিফাইনাল। অর্থাৎ মুশফিকের বিশ্বাস, সেমিফাইনালে ওঠার মতো শক্তি রয়েছে বাংলাদেশের। এজন্য আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে গুরুত্বপূর্ণ মনে করছেন মুশফিক, ‘সামনে আয়ারল্যান্ড সিরিজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড সফরের পর আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। সেই আমেজটা পাওয়া এবং দল হিসেবে একতাবদ্ধ হওয়া—আমার মনে হয় আয়ারল্যান্ড সিরিজ থেকে এটা শুরু হবে।’

আগামী ৩০ মে থেকে শুরু হবে বিশ্বকাপ। তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেখান থেকে ইংল্যান্ড উঠবে টিম টাইগার্স।

Previous Post

ত্রিদেশীয় সিরিজে তাসকিনের সঙ্গে ফরহাদ রেজা

Next Post

মাশরাফির বিশ্বাস সতীর্থরা ভালো করবেন

Related Posts

৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

7
সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
বিশেষ প্রতিবেদন

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

3
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

5
Next Post
মাশরাফির বিশ্বাস সতীর্থরা ভালো করবেন

মাশরাফির বিশ্বাস সতীর্থরা ভালো করবেন

Discussion about this post

সর্বশেষ..

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের নতুন মৌসুমের শুরুতেই ব্যাটারদের দাপট দেখা গেছে সিলেটের দুই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
5

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD