Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সেন্ট লুসিয়ায় কেমন করবে সাকিবের বাংলাদেশ?

June 24, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সেন্ট লুসিয়ায় কেমন করবে সাকিবের বাংলাদেশ?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অ্যান্টিগা মিশনে ফ্লপ সাকিব আল হাসানের দল। তিনি নিজে ব্যাট হাতে সফল হলেও সতীর্থরা করেছেন হতাশ। তাইতো বোলাররা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। এবার আরেক মিশন। শুক্রবার সেন্ট লুসিয়ায় শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ?

উত্তরটা এখনই দেওয়া মুশকিল। তবে লড়াই যে সহজ হবে না, সেটা বলে দেওয়া যায়। ম্যাচটি খেলার আগে দল থেকে ছিটকে গেছেন ইয়াসির আলি রাব্বী। এ অবস্থায় মুমিনুল হক একাদশে থাকবেন কীনা এটা নিয়েও কথা হচ্ছে। তার জায়গায় এনামুল হক বিজয়ের কথাও উঠে এসেছে। ড্যারেন স্যামি স্টেডিয়াম ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। না হলে যে সিরিজটাও হেরে যাবে দল।

এই স্টেডিয়ামে বাংলাদেশ ওখানে ম্যাচ খেলেছে ২টি। একটিতে ড্র। আরেকটিতে খুব বাজে হার। সেই ২০০৪ সালে বাংলাদেশ সেন্ট লুসিয়াতে খেলে হাবিবুল বাশার সুমনের অধিনায়কত্বে। যে টেস্টে বাংলাদেশ চার শতাধিক রান করে। হাবিবুল ও মোহাম্মদ রফিক প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন। খালেদ মাসুদ পাইলট দ্বিতীয় ইনিংসে করেন সেঞ্চুরি। যেখানে ব্রায়ান লারার দলকে আটকে ড্র করে বাংলাদেশ।

এরপর ২০১৪ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বে বাংলাদেশ খেলতে যায় সেন্ট লুসিয়ায়। যেখানে ১৬১ ও ১৯২ রানে অলআউট হয়ে হারে দল। তার ৮ বছর পর ফের সেন্ট লুসিয়ায় বাংলাদেশ দল।

এই টেস্টে একাধিক পরিবর্তন আসতে পারে বাংলাদেশের একাদশে। মুমিনুল হক কিংবা নাজমুল হোসেন শান্তর জায়গায় এনামুল হক বিজয়। মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে শরিফুল ইসলামকে দেখা যেতে পারে।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD