Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সেই মুস্তাফিজের দেখা মিলবে কি?

November 23, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবের পর আইসিসির দলে মুস্তাফিজ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আবারো ইনজুরি কাটিয়ে উঠে মাঠে ফেরার অপেক্ষায় মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার নেটে বলও করলেন পাঁচ ওভার। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে তাকে যাবে তাকে। শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রাজশাহী কিংসের এ পেসারকে দেখা যেতে পারে মাঠে।

ইনজুরি কাটিয়ে ফেরা মুস্তাফিজ দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথ থেকেই রয়েছেন দলের বাইরে। রাজশাহী কিংসের হয়ে এখনও খেলা হয়নি বিপিএলের সিলেট ও ঢাকা পর্বও। এক মাসের পুনর্বাসনপ্রক্রিয়া শেষে ২২ বছর বয়সী পেসার যে মাঠে নামতে প্রস্তুত।

তার আগে ফিটনেস সার্টিফিকেট দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিকিৎসক বায়েজিদুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী। সহায়তা যতটুকু দিতে হয় সবটুকু দিয়েছি, আমরা যতগুলো পরীক্ষা করি তার সবগুলোতেই ও উতরে গেছে। আর শারীরিক দিক থেকে ওর কোনো অভিযোগ নেই। ৮ নভেম্বরের পর থেকে আমরা ওকে রাজশাহীর দলের সঙ্গে রেখেছি। ওর পুনর্বাসনের পুরো কাজটা শেষ হয়েছে। আজ নিয়ে চার সেশন কাজ করলাম। কোনো সমস্যা ছাড়াই পূর্ণ গতিতে বোলিং করছে। আজ রানিং, ফিল্ডিংসহ সবই করেছে। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। সে খেলবে কি না বাকিটা টিম ম্যানেজমেন্ট ঠিক করবে।’

ইনজুরিতে গতবার বিপিএলে মাঠের বাইরে ছিলেন মুস্তাফিজ। তার আগের বছর ঢাকা ডায়নামাইটসের হয়ে ১০ ম্যাচ নেন ১৪ উইকেট। দ্য ফিজের সেই পারফরম্যান্স এখন কেবলই অতীত। সাড়া জাগানো অভিষেক হলেও ইনজুরিতে পড়ে এখন মুস্তাফিজ শুধুই সাদামাটা এক বোলার। পুরনো অস্ত্র কাটারও যেন ভুলতে বসেছেন। এবার সেই পুরনো তারকাকে দেখার অপেক্ষায় টাইগার ভক্তরা!

Previous Post

মন্থর গতিতে চলছে ইংল্যান্ড

Next Post

স্মিথের ব্যাটে লিডের স্বপ্ন অজিদের

Related Posts

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

7
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

8
পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

4
Next Post
বাংলাদেশ সফরে নতুন চেহারার অজি দল

স্মিথের ব্যাটে লিডের স্বপ্ন অজিদের

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
8

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD