Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

সেই মিরাজকে জার্সি উপহার দিলেন কোহলি

December 25, 2022
in ক্রিকেট সাফারি, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সেই মিরাজকে জার্সি উপহার দিলেন কোহলি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জয়ের কাছে গিয়েও জয় দেখা হলো না বাংলাদেশের। একটুর জন্য হাত ফস্কে গেল ঢাকা টেস্ট। আগের দিন বিকেল থেকেই রাজত্ব ছিল টাইগারদের। সকালটাও দারুণ ছিল। কিন্তু দুপুর শুরুর আগেই সর্বনাশ। শনিবার শেষ বিকেলের দিকে ১৪৫ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ভারত। ২৯ রানে ৩ উইকেট চলে যেতেই বিরাট কোহলি আসেন উইকেটে।

এই ডানহাতি ব্যাটারকে ১ রানে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ৩৭ রানেই ৪ উইকেট শেষ ভারতের। বিরাটের ক্যাচটা শর্ট লেগে দাঁড়ানো মুমিনুল হক তালুবন্দি করতেই উদযাপন শুরু করে দেন মিরাজ। আর সেই উদযাপনটা চোখে লেগেছে কোহলির। গরম মেজাজের কোহলি এর প্রতিবাদ করেন। যদিও শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও আম্পায়ারের মধ্যস্থতায় পরিস্থিতি ঠিকঠাক হয়।

তবে এই ঘটনা বেশি দূর গড়ায়নি। রোববার ৩ উইকেটে হেরেও পুরস্কার প্রদাণ মঞ্চে হাসিমুখ ছিল মিরাজের। ৫ উইকেট নিলেও দলকে জেতাতে পারেনি। তারপরও তার হাসি থামছিলই না। কারণটা হলো বাংলাদেশের অলরাউন্ডারকে ডেকে একটি জার্সি উপহার দিলেন কোহলি।

ওয়ানডে সিরিজের সময় কোহলির কাছে তার একটি জার্সি চেয়েছিলেন মিরাজ। টেস্ট সিরিজ শেষে সেই কাঙ্ক্ষিত উপহার পেয়ে গেলেন তিনি। ভারতের ওয়ানডে জার্সির পেছনে অটোগ্রাফ দিয়ে কোহলি লিখেছেন, ‘To Mehidy, Best wishes.’

মিরাজ টেস্ট শেষে গণমাধ্যমে বললেন, ‘আমিই তার কাছে চেয়েছিলাম একটি জার্সি। তার মতো গ্রেট ব্যাটসম্যানের একটি জার্সি নিজের সংগ্রহে রাখতে পারা বড় ব্যাপার। আজকে তিনি ডেকে নিয়ে জার্সি দিলেন। বেশ মজাও করলেন তিনি, ‘মেহেদী, আমাকে আউট করে আমার কাছ থেকে জার্সি নিয়ে যাচ্ছিস!’ খুব ভালো লেগেছে এত বড় একজন ক্রিকেটার আমার কথাটি মনে রেখে উপহার দিয়েছেন।’

এরপর মিরাজ সেই জার্সির ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলির কাছ থেকে পাওয়া বিশেষ এক স্মারক।’

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD